চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কত মানুষ পুড়লে আমাদের চেতনা ফিরবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:26 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A
আগুন

একুশের প্রথম প্রহরে পুরো জাতি যখন শোকাবহ পরিবেশে ভাষা শহীদদের স্মরণ করছিল, তখনই এল একটি দুঃসংবাদ। রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর।

রাত যতো গভীর হচ্ছিল আগুনের ভয়াবহতার খবর আসছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত ও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চকবাজার ট্র্যাজেডির এ ঘটনায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সরকারের বেশ কয়েকজন দায়িত্বশীল মন্ত্রীসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এখন যাই করা হোক না কেন, পুরো চকবাজার এবং ঢাকা মেডিকেল এলাকা যেন এক মৃত্যুপুরী। স্বজন হারানোর বেদনায় যেন ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। সঙ্গে স্তব্ধ পুরো বাংলাদেশ।

ভয়াবহ এই দুর্যোগের এই মূহূর্ত কাউকে দোষারোপের সময় নয়, এখন আসলে দুর্যোগ মোকাবেলার সময়। শোক কাটিয়ে ওঠার সময়, যদিও এ ক্ষতি পূরণ হওয়ার নয়। তবুও বলতে হয়, কেমিক্যালের গোডাউন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণসহ অপরিকল্পিত এই নগরব্যবস্থার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা।

নিমতলি ট্র্যাজেডির পর পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানোর উদ্যোগ নেয়া হলেও সেটি পরে আর বাস্তবায়ন হয়নি। অর্থাৎ সেই ট্র্যাজেডি থেকে কেউ কোনো শিক্ষা গ্রহণ করার প্রয়োজন মনে করেননি! ফলে আবারও এই ভয়াবহ ট্র্যাজেডি।

আবাসিক এলাকায় কেমিক্যালের গোডাউন কতোটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা আঁচ করতে পেরেছিলেন মেয়র সাঈদ খোকন। এরই পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যে পুরনো ঢাকায় কেমিক্যাল কারখানার বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানিয়েছিলেন তিনি।

সেসময় এফবিসিসিআই, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে আগামী সপ্তাহের মধ্যে একটি কমিটি করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মেয়র।

মেয়র খোকন বলেছিলেন: নিষিদ্ধ ঘোষিত ২০টি রাসায়নিক যাদের কাছে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের কারখানায় নিষিদ্ধ কেমিক্যাল থাকবে না, কমিটির পরামর্শ অনুযায়ী তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে।

এখন এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমরা আশা করি। কেমিক্যাল ব্যবসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এ প্রক্রিয়া চিরতরে বন্ধ করতে হবে। নাহলে নিমতলি, চকবাজার ট্র্যাজেডির পর এমন আরও ভয়াবহ খবর শিরোনাম হতেই থাকবে। মানুষের পুড়ে কাঠকয়লা হওয়া ভয়াবহ চিত্র আমরা কোনোদিন বন্ধ করতে পারবো না।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। খুব শিগগিরই ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনসহ দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে সরকারের সংশ্লিষ্ট মহলসহ সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: কেমিক্যালকেমিক্যাল গোডাউনচকবাজারচকবাজার ট্র্যাজেডিচকবাজারে আগুনসম্পাদকীয়
Previous Post

সন্তানের জন্য ওষুধ আনতে গিয়ে মা আর ফিরলেন না

Next Post

‘শিক্ষার্থীরা ভালো করে বাংলা বলতে পারে না, মিশিয়ে বলে সেটা খুবই দুঃখজনক’

Next Post

‘শিক্ষার্থীরা ভালো করে বাংলা বলতে পারে না, মিশিয়ে বলে সেটা খুবই দুঃখজনক’

প্রধানমন্ত্রী

আদালতের রায় বাংলায় প্রকাশ করা উচিৎ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT