চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-ভাষা রুগ্ন হলে জাতি রুগ্ন হয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী বলেছেন: ভাষা হচ্ছে সেই বিস্ময়কর মহাশক্তিশালী হাতিয়ার, যে সর্বাবস্থায় তার আসল মালিকের স্বার্থ রক্ষা করে চলে। মা-ভাষা রুগ্ন হলে জাতি রুগ্ন হয়।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন।

ওই স্ট্যাটাসে তিনি বলেন: “পৃথিবীতে এমন কোনো জাতি নাই, যারা তার সন্তানদের পরভাষায় শিক্ষা দিয়ে বিশ্বে মর্যাদার আসন পেয়েছে এবং ভাল থেকেছে।

ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো একটি দেশ, যত দিন পর্যন্ত তার বাসিন্দাদের মাতৃভাষায় উচ্চ-শিক্ষা নিশ্চিত করতে না পেরেছে, ততোদিন পর্যন্ত সেই দেশের মানুষ মান-মর্যাদা-সুখ-সমৃদ্ধি থেকে বঞ্চিত থেকেছে।

শূন্য-হাতে বিশ্বদরবারে দাঁড়িয়ে কেউ বিশ্বনাগরিকের সম্মান বা মর্যাদা পেতে পারে না। যার যার হাজার বছরের সঞ্চিত নিজস্ব সম্পদই কেবল তাকে বিশ্বনাগরিকের সম্মান বা মর্যাদা দিতে পারে। আর এই হাজার বছরের সম্পদের সন্ধান পাওয়া যেতে পারে কেবল স্ব স্ব মাতৃভাষাতেই।

মানুষকে সুখ, শান্তি, আত্ম-ক্ষমতা ও আত্মশক্তি অর্জন থেকে বঞ্চিত রাখার সবচে কার্যকর ও পরীক্ষিত উপায় হচ্ছে, তাকে তার মাতৃভাষা ছাড়া ভিন্ন-ভাষায় শিক্ষা গ্রহণে বাধ্য করা। সে শিক্ষা নিম্ন-উচ্চ যে স্তরেরই হোক না কেন।

ভাষার মধ্যে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা গাঁথা রয়েছে যে, যে ভাষা-গোষ্ঠীর ভাষা ব্যবহার করে মানুষ সাফল্য পায়, সেই ভাষা ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করতে সে বাধ্য থাকে। মানব-সমাজে ভাষাসাম্রাজ্য প্রতিষ্ঠার যে উদগ্র-বাসনা দেখা যায়, তার অন্তর্নিহিত অন্যতম কারণ ভাষার এই গুণ।

ভাষা হচ্ছে সেই বিস্ময়কর মহাশক্তিশালী হাতিয়ার, যে সর্বাবস্থায় তার আসল মালিকের স্বার্থ রক্ষা করে চলে।

মাতৃভাষা হচ্ছে মাতৃগাছের মতো, তাতে একটা জাতির সব গুণাগুণ ধরা থাকে। সেই মা-ভাষা রুগ্ন হলে, জাতি রুগ্ন হয়। সেই মা-ভাষা হারিয়ে গেলে জাতি তার সব গুণাগুণ হারিয়ে ফেলে। মানুষের অস্তিত্ব ছাড়া মাতৃভাষার চেয়ে মূল্যবান মানুষের কিছু থাকতে পারে না।”

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমহান একুশে ফেব্রুয়ারি
Previous Post

আজ অমর একুশে ফেব্রুয়ারি

Next Post

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাথা উঁচু করে দাঁড়াবার দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT