চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথা উঁচু করে দাঁড়াবার দিন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
12:32 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

বছর ঘুরে আবার এলো অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন।

বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন অদম্য বাংলার ছেলেরা, তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি। সালাম রফিক জব্বার শফিকসহ অনেকে শহীদ হয়েছিলেন সেদিন। তারই পথ ধরে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়। তাই একুশে ফেব্রুয়ারি মানে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার দিন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্তরের জনগণ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাষ্ট্রভাষার দাবিতে ভাষা শহীদদের এ ধরণের আত্মত্যাগ সারাবিশ্বে বিরল। হয়তো তাদের আকাঙ্খা ছিল ‘বাংলা ভাষা’য় দেশের সর্বস্তরের মানুষ কথা বলবে, সব অফিস-আদালতসহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার হবে এই ভাষা। তাদের আশা বাস্তবে কতোটুকু কার্যকর হয়েছে বা হচ্ছে, তা কমবেশী সবারই জানা। সেইসঙ্গে বিজাতীয় ভাষার মিশ্রণ আর শব্দের অপব্যবহারের দূষণ হচ্ছে রক্ত আর প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা। এছাড়া উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দেয়ার নাম করে বাংলা ভাষাকে অবহেলার বিষয়টি আমাদের ভাবাচ্ছে।

দেশের মানুষের মুখের ভাষার জন্য আগে পিছে না ভেবে যাদের আন্দোলন-আত্মত্যাগে বাংলা ভাষার অর্জন, তাদের প্রতি রইল শ্রদ্ধা। তাদের ত্যাগ তখনই স্বার্থক হবে যখন দেশের সর্বস্তরে এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে প্রাণের ভাষা বাংলা। আমাদের আশাবাদ, স্ব স্ব ক্ষেত্রে এ বিষয়ে সবাই সচেষ্ট হবেন।

Tags: একুশে ফেব্রুয়ারিভাষা সংগ্রামসম্পাদকীয়
Previous Post

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে চকবাজারের আগুনের সূত্রপাত

Next Post

বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে চকবাজারের আগুনের সূত্রপাত

সাড়ে চার ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT