চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের মাঠে আত্মবিশ্বাস ফেরানোর লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। কিউই মাটিতে এখনো জয়ের মুখ না দেখা টাইগাররা টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে এ ম্যাচে ভালো করতে মরিয়া। ডানেডিনে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।

কিউই কন্ডিশন এমনিতেই অতিথি দলের জন্য কঠিন। বাংলাদেশের জন্য সেটা আরও কঠিন হয়ে গেছে সাকিব আল হাসান না থাকায়। আঙুলে ব্যথা পাওয়া দলের সেরা অলরাউন্ডারকে ছাড়া প্রথম দুই ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণে পুরোপুরিই ব্যর্থ হয়েছে টাইগাররা। নেপিয়ারে ২৩২ আর ক্রাইস্টচার্চে ২২৬ রানে অলআউট হয়ে দুই ম্যাচেই হেরেছে ৮ উইকেটে।

তবে শেষ ম্যাচ যেখানে হবে সেই ডানেডিনের উইকেটকে বলা হয় ব্যাটিংস্বর্গ। সেই রানের মাঠেই রানে ফেরার আশা করছে টাইগার বাহিনী। ম্যাচের আগেরদিন ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের উইকেট দেখে বড় রানের আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা

‘আমি যতটুকু জানি ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য খুব ভালো। এখানে আমরা টেস্ট খেলেছি আগে। সেখানে আমরা ভালো ব্যাট করেছি, যদিও সেটা টেস্ট ছিল। আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতে গিয়েছিল ৪৫ ওভারেই (৩৩৫ রান তাড়া করে জেতে ৫০ ওভারে) । আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভালো পরিকল্পনা করব।’

নেপিয়ার আর ক্রাইস্টচার্চেও উইকেট ছিল ব্যাটিংবান্ধব। ওই দুই ম্যাচে সুযোগ হাতছাড়া করার হতাশা এবার শেষ ম্যাচে কাটাতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘দুই ম্যাচেই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, কিন্তু আমরা পারিনি। আশা করি কাল টপঅর্ডার রান এনে দেবে।’

গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। জিতেছিল এক ম্যাচ, হেরেছিল অন্যটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েও হারিয়েছিল কিউইদের। এসব ম্যাচের কন্ডিশন ছিল একই রকম। এবার তাই জেতার আশাটা চওড়া করতে চান মাশরাফী, ‘এখানে কঠিন হলেও সেটা করা সম্ভব। আশা করছি কাল (বুধবার) ভাল খেলতে পারব।’

কিউই পেসারদের বিপক্ষে যাকিছু প্রতিরোধ তা শুধু মোহাম্মদ মিঠুনই করেছেন ৬২ ও ৫৭ রানের ইনিংস খেলে। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইনজুরিতে পড়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুশ্চিন্তা বাড়িয়েছেন বাংলাদেশ শিবিরে। অভিজ্ঞ মুশফিকুর রহিমও পাঁজরে চোট পেয়েছেন।

সবমিলিয়ে শেষ ম্যাচে একাদশ সাজানোটাই এখন টিম ম্যানেজম্যান্টের বড় দুশ্চিন্তার কারণ। তার উপর যোগ হয়েছে বাড়তি সমস্যা। সিরিয়াল না পাওয়ায় এখনো পর্যন্ত মুশফিক-মিথুনের স্ক্যানই করানো সম্ভব হয়নি!

বাংলাদেশে সাধারণত দ্রুতই স্ক্যান করানো সম্ভব হয়। কিন্তু নিউজিল্যান্ডে ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে ডাক্তার দেখাতে বেশ ঝামেলাই পোহাতে হয়। স্ক্যান করাতে হলে অনেক আগে থেকে সিরিয়াল দিতে হয়! আগেরদিনই মুশফিক-মিথুনের স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু সিরিয়াল না পাওয়ায় তা আর করা হয়নি।

চোট-ফর্ম যা-ই থাক, টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে শেষ ওয়ানডের দিকেই তাকিয়ে মাশরাফীর দল। মাশরাফী যদিও ফিরে আসবেন ওয়ানডে খেলেই।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ডাস্টবিনে উদ্ধার হওয়া ভ্রুণগুলো সর্ম্পকে যা জানালেন হাসপাতাল পরিচালক

Next Post

বড় পর্দায় আসছে আনন্দ-বেদনার ‘শাটল ট্রেন’

Next Post

বড় পর্দায় আসছে আনন্দ-বেদনার ‘শাটল ট্রেন’

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির ১৬টি অঙ্গরাজ্যের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT