চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে প্রতিবাদকারীদের নিয়ে তিন কাহিনীচিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস ও ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর রচিত সহিদ রাহমানের সাড়াজাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে তিনটি কাহিনীচিত্র নির্মিত হয়েছে।

কাহিনীচিত্রগুলো হলো ‘পঁচাত্তরের ডায়েরী’ ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘পঁচাত্তরে লালু’। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই কাহিনীচিত্র তিনটির প্রিমিয়ার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (এমপি)। বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক (এমপি)। প্রিমিয়ার অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। মর্মস্পর্শি গল্পের ‘পঁচাত্তরে লালু’ কাহিনীচিত্রটি রচনা করেছেন সহিদ রাহমান, চিত্রনাট্য করেছেন সাইয়েদ আহমাদ ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করছেন আহমেদ রুবেল, জিয়াউল হাসান কিচলু, মোমেনা চৌধুরী ও শিশুশিল্পী যায়ান।

‘পঁচাত্তরের ডায়েরী’ রাকেশ বসুর চিত্রনাট্যে পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে- শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম, সাজেদুল হক, মাস্টার শাকিল প্রমুখ। আর ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ সহিদ রাহমানের চিত্রনাট্যে পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি প্রমুখ। তিনটি কাহিনীচিত্রই এ বছর বঙ্গবন্ধুর জন্মদিন বা প্রয়াণ দিবসে তিনটি ভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

‘পচাত্তরে লালু’ কাহিনীচিত্রে দেখা যাবে- ৯৭১ সালে ইছাপুর গ্রামের ৮ বছরের বালক লালু বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ শুনে মুক্তিযুদ্ধের প্রতি খুব কৌতুহলী হয়ে ওঠে। একই গ্রামের সুরুজ বাঙ্গালি কমান্ডারের কাছে মুক্তিযুদ্ধের নেপথ্যের অনেক কথা জানার মাধ্যমে ১৯৭১ সালে সসস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্ধুদ্ধ হয়। দেশ স্বাধীনের পর সে স্কুলে পড়ার সুযোগ পায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্কুলে গিয়ে জানতে পারে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কমান্ডার, স্কুল শিক্ষকের সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদে সামিল হয় লালুও। মিছিলের মধ্যেই পুলিশের হাতে আটক হয়ে অমানসিক শারীরিক নির্যাতনের স্বীকার হয় এবং লালুর জীবনে করুন পরিনতি নেমে আসে।

‘পচাত্তরের ডায়েরী’ কাহিনীচিত্রে বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৪ জুন হত্যাকা-ের পরিকল্পনার কথা উঠে এসেছে। বঙ্গবন্ধু বেদবুনিয়া ভূউপগ্রহ কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় পথিমধ্যে তাকে হত্যা করা হবে বলে পরিকল্পনা করা হয়। সেই খবর জানতে পেরে জনপ্রতিনিধি বেলায়েত বঙ্গবন্ধুকে সাবধান করে। পরে সেই পরিকল্পনা বাস্তব না হওয়ায় সড়যন্ত্রকারীরা আবারও পরিকল্পনা করে একই বছরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার। এই কুপরিকল্পনা সফল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে। তারাও পুলিশের হাতে আটক হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়।

আর ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্র নোয়াখালির একজন গ্রামের শিক্ষিত সমাজসচেতন যুবকের গল্প। সে ১৯৭৫ সালের ১৫ আগস্টেই বিয়ে করে। বাসর রাতে ঢোকার সময়ই বঙ্গবন্ধু হত্যাকা-ের খবর পায় সে। সেই যে এই হত্যাকা-ের পতিবাদে ঘর থেকে বেরিয়ে গেল ছেলেটি আর ফিরতে পারে নি।

Tags: বাংলাদেশ শিল্পকলা একাডেমি
Previous Post

আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক সই

Next Post

ইউটিউবে প্রশংসিত রাজীব আহমেদের দুই নাটক

Next Post

ইউটিউবে প্রশংসিত রাজীব আহমেদের দুই নাটক

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT