চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসন্তের দুপুরে ‘স্বপ্নজাল’, সন্ধ্যায় ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে চলছে ছয় দিনব্যাপী আমার ভাষার চলচ্চিত্র উৎসব। ১০ ফেব্রুয়ারি শুরু হওয়ায় বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সবচেয়ে বড় এই আসরে ১৪ ফেব্রুয়ারি দেখানো হচ্ছে গত বছরের দুই আলোচিত ছবি গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’।

আমার ভাষার চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে ১৫ ফেব্রুয়ারি। শেষ দিনে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র না থাকলেও দেখানো হবে ‘খুঁটি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টায় দেখানো হয় সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র ‘চারুলতা’। দুপুর ১টা থেকে শুরু হচ্ছে কলকাতার আলোচিত ছবি ‘বাকিটা ব্যক্তিগত’। এরপর দুপুর সাড়ে তিনটায় দেখানো হবে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে পুরস্কারপ্রাপ্ত ছবি ‘কমলা রকেট’।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর বলা হয় এই আসরটিকে। যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।

তারই ধারাবাহিকতায় এই আসরে এবার দেখানো হচ্ছে গেল বছরে মুক্তিপ্রাপ্ত বেশকিছু আলোচিত চলচ্চিত্রসহ পুরনো ও কালজয়ী কিছু বাংলা ছবিও। যে তালিকায় নাম আছে অনম বিশ্বাসের ‘দেবী’, নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, রায়হান রাফীর ‘দহন’, আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির ‘পাঠশালা’, বিজন ইমতিয়াজের ‘মাটির প্রজার দেশে’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ যেমন আছে তেমনি সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের কালজয়ী চলচ্চিত্র ‘ভাত দে’ এবং সাইদুল আনাম টুটুল পরিচালিত প্রশংসিত ছবি ‘আধিয়ার’ ও আছে।

বাংলা চলচ্চিত্রের চার কৃতি নির্মাতা মৃণাল সেনের ‘আকালের সন্ধান’, সত্যজিত রায়ের ‘চারুলতা’, ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ এবং জহির রায়হানের ‘আনোয়ারা’ও এই উৎসবে দেখানো হয়।

এছাড়া উৎসবে দেখানো হয়েছে তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’, মাসুম আজিজের ‘সনাতন গল্প’, প্রসূন রহমানের ‘জন্মভূমি’ ও কলকাতার প্রদিপ্ত ভট্টাচার্যর ‘বাকিটা ব্যক্তিগত’ ছবিগুলো।

এরইমধ্যে এই উৎসবে প্রতিযোগিতা করেছে ৬টি ছবি। দেবী, দহন, সনাতন গল্প,পাঠশালা, মাটির প্রজার দেশে ও কমলা রকেট। যারমধ্যে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কমলা রকেট’ ছবিটি বাগিয়ে নিয়েছে হীরালাল সেন পদক। ১৩ ফেব্রুয়ারি পদক প্রদান অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজার হাতে এবারের পদক তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আয়োজক সূত্রে জানা গেছে, আমার ভাষার চলচ্চিত্র উৎসবের প্রায় প্রতিটি সিনেমা দেখতে দর্শনার্থীদের ভিড় ছিলো আশা ব্যঞ্জক। বিশেষ করে জয়া আহসানের ‘দেবী’সহ আরো কয়েকটি ছবি দেখতে মিলনায়তন ছিলো পুরো হাউজফুল! আয়োজকরা আশা করছেন ‘স্বপ্নজাল’ ও ‘কমলা রকেট’ দেখতেও মিলনায়তনে উপচে পড়বে দর্শক!

Tags: ইমপ্রেসকমলা রকেটগিয়াসউদ্দিন সেলিমজয়া আহসানটিএসসিদেবীনূর ইমরান মিঠুফরিদুর রেজা সাগরবসন্তলিড বিনোদনস্বপ্নজাল
Previous Post

যেভাবে প্রকৃত ভালোবাসার প্রাণশক্তি খুঁজে পান সূচিশিল্পী আমিনুল

Next Post

ভ্যালেন্টাইনে একসাথে সালমান-ক্যাটরিনা!

Next Post

ভ্যালেন্টাইনে একসাথে সালমান-ক্যাটরিনা!

মায়ের মতোই ভালোবাসাময় মায়ের ভাষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT