চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবীর মনের দুঃখ, মনেই রেখে গেলেন সালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

বিমান দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর কথা মানতে পারছেন না এমিলিয়ানো সালার বান্ধবী লুইজা আঞ্জেরার। তার মনে হয়, এখনো বেঁচে রয়েছেন সালা।

ব্রাজিলের ভলিবলার লুইজা খেলতেন ফ্রান্সের নঁতের ভলিবল দলে। যে ক্লাবে সালা ফুটবল খেলতেন। ২০১৭ সালে ফরাসি ক্লাবে খেলার সুবাদে পরিচয় হয়েছিল সালার সঙ্গে।

অশ্রুসজল চোখে সেসব দিনের কথা বলতে গিয়ে গলা ধরে এসেছিল লুইজার। তার কথায়, ‘অনুশীলনের পরে দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি। নঁতের রাস্তায় একসঙ্গে দু’জনে সময় কাটাতে গেলে বহু সমর্থকের সঙ্গে দেখা হত। সকলের সঙ্গে সালা হাসিমুখে কথা বলত। আগের ম্যাচে খারাপ খেললে সমর্থকদের কাছে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিত। নির্মল হৃদয়ের একজন খেলোয়াড় ছিল সালা।’

ব্রাজিলের টেলিভিশন চ্যালেন গ্লোবোকে সাক্ষাতকার দিতে গিয়ে ভলিবলার লুইজা বলেছেন, ‘কার্ডিফে খেলাটা তার কাছে স্বপ্নের মতো ছিল। বিশ্বের সেরা ফুটবল লিগে খেলার ডাক পাওয়ার পরে শিশুর মতো আনন্দে লাফিয়েছে। কীভাবে, কী করবে, তা নিয়ে ভাবনার অন্ত ছিল না।’

কার্ডিফে যাওয়ার জন্য বিমানে ওঠার আগে একাধিকবার সালার সঙ্গে তার কথা হয়েছে। কী কথা হয়েছে? সে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন লুইজা, ‘কার্ডিফে গিয়ে অনুশীলনে নামবে। সেখানে থাকার সময় প্রতিদিনের রুটিন কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে। কথা আর শেষ হতে চাইছিল না। ঘুণাক্ষরে বুঝতে পারিনি, ওটাই তার সঙ্গে আমার শেষ কথা।’

‘বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরে বিশ্বাস করিনি। কিন্তু একদিন বিশ্বাস করতেই হল। তাকে দেখার ইচ্ছে ছিল, তা আর হল না। মনের দুঃখ, মনে রেখে দিলাম।’ লুইজার সংযোজন।

ফরাসি ক্লাবটি ছেড়ে ব্রিটিশ ক্লাব কার্ডিফে যোগ দিয়েছিলেন সালা। গত ২১ জানুয়ারি সেখানে যাওয়ার সময়ই বিমান দুর্ঘটনায় মারা গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বুধবারই সালার মৃতদেহ নিজ দেশ আর্জেন্টিনায় ফেরার কথা রয়েছে।

Tags: বিমান দুর্ঘটনালিড স্পোর্টসসালা
Previous Post

সাংসদ লিটন হত্যা: শামছুজ্জোহার জামিন মেলেনি

Next Post

ইঁদুর মারার ফাঁদেই প্রাণ গেল কলেজ ছাত্রের

Next Post

ইঁদুর মারার ফাঁদেই প্রাণ গেল কলেজ ছাত্রের

করোনা

বিচারপতিকে প্রোটোকল না দেওয়ায় সাবেক জেলা জজকে জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT