চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটকে ‘সমকামী’ বলেছিলেন গ্যাব্রিয়েল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন। হঠাত করেই লেগে গেল ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও ইংল্যান্ড অধিনায়ক জো রুটের মাঝে তর্ক। রুটের দিকে একবার তেড়েও গেলেন গ্যাব্রিয়েল। বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হল দুই আম্পায়ার রড টাকার ও কুমার ধর্মসেনাকে। তখন থেকেই জেগেছে প্রশ্ন, কী এমন ঘটেছিল দুজনের মধ্যে?

গ্যাব্রিয়েল কী বলেছিলেন সেটা শোনা যায়নি। কিন্তু স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গেছে রুটের কথা। গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে ইংলিশ অধিনায়কের ভাষ্য, ‘কথাটাকে গালি হিসেবে ব্যবহার করবে না। গে(সমকামী) হওয়াটা দোষের কিছু নয়।’ তা থেকে আন্দাজ করা গেছে ব্যাট করতে থাকা দুই ইংলিশ ব্যাটসম্যান জো ডেনলি ও রুটকে সমকামী বা এ জাতীয় কিছু বলে স্লেজিং করেছিলেন গ্যাব্রিয়েল!

ঘটনার সময় ২৩ রানে অপরাজিত থাকা রুট তৃতীয় টেস্টে দিন শেষ করেন ১১১ রানে অপরাজিত থেকে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে স্লেজিংয়ের জন্য গ্যাব্রিয়েলকে পস্তাতে হতে পারে বলেও সতর্ক করেন ইংলিশ অধিনায়ক, ‘এটা টেস্ট ক্রিকেট। আর তার মতো (গ্যাব্রিয়েল) ক্রিকেটাররা মরিয়া হয়ে ম্যাচ জেতার জন্য অনেক কিছুই করতে পারে। কিছু কিছু ক্রিকেটার মাঠে অনেক বেফাঁস কথা বলে আর এজন্য পরে তাদের পস্তাতেও হয়!’

রুটের কথা ফলতে পারে ম্যাচের পরেই। ‘অশালীন’ মন্তব্য করেছেন, এমন প্রমাণ পেলে কয়েক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন গ্যাব্রিয়েল। গত মাসে সাউথ আফ্রিকান অলরাউন্ডার আন্দিলে ফেলুকোয়োকে বর্ণবিদ্বেষী কথা বলে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। যদিও গ্যাব্রিয়েল কী বলেছেন সেটা জানেন না বলছেন উইন্ডিজ কোচ রিচার্ড পাইবাস।

গ্যাব্রিয়েলের আচরণকে অবশ্য ক্ষমাসুন্দর দৃষ্টিতেই নিয়েছেন রুট। প্রথম দুই ম্যাচ জিতে টেস্ট সিরিজে এগিয়ে থাকা ক্যারিবীয়রা ইংলিশদের হোয়াইটওয়াশ করতে চাইবে, সে অবস্থায় ম্যাচ হাতছাড়া হতে থাকলে যেকোনো খেলোয়াড়ের মাথা গরম হবেই বলে মত তার, ‘সে(গ্যাব্রিয়েল) একজন ভালো খেলোয়াড় যে কঠিন পরিশ্রম করে। তার নিজের অবস্থানের জন্য গর্ব হওয়া উচিত। প্রতিযোগিতায় এমন লড়াই থাকা ভালো!’

রুটের মন অবশ্য ফুরফুরে থাকারই কথা। প্রথম দুই ম্যাচে হারায় হোয়াইটওয়াশ থেকে দলকে প্রায় বাঁচিয়ে এনেছেন ইংলিশ অধিনায়ক। নিজে করেছেন ১২২ রান। ওয়েস্ট ইন্ডিজকে ৪৮৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ইংলিশরা। বিশাল রান তাড়ায় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবীয়রা।

Tags: জো রুট
Previous Post

সাবিনা ইয়াসমিনের ‘গান গেয়ে পরিচয়’ এর মোড়ক উন্মোচন

Next Post

‘যা ছিলো অন্ধকারে’ বইয়ের মোড়ক উন্মোচন

Next Post

‘যা ছিলো অন্ধকারে’ বইয়ের মোড়ক উন্মোচন

জাবি চারুকলা বিভাগে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকলা প্রদর্শনী শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT