চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঘের শেষ সন্ধ্যায় ‘ফাগুন হাওয়ায়’ ভাসলো শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

রাত পোহালেই ফাগুন! মাঘের শেষ দিনের বিকেলে তাই ‘ফাগুন হাওয়ায়’ এর আমন্ত্রণ নিয়ে রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথে হাজির হয়েছিলেন প্রখ্যাত নির্মাতা তৌকীর আহমেদ। তার সঙ্গে ছিলেন তারকা দুই মুখ নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। কেমন ছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে আলাপচারিতা?

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় বাংলায় ১৯৫২ এর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবির শেষ সময়ের প্রচারণায় সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন নির্মাতা তৌকীর আহমেদ থেকে শুরু করে ছবির অন্যান্য কলাকুশলীরাও। বিভিন্ন মিডিয়াতে যাওয়ায় ছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয়েও ছুটে যাচ্ছেন ছবিটির খবর নিয়ে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মাঘের শেষ দিনের পরন্ত বিকেলে তৌকীর আহমেদ হাজির হয়েছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। যার আয়োজক ছিলো বিশ্ববিদ্যালয়ের সিনে এন্ড ড্রামা ক্লাব।

‘ফাগুন হাওয়ায়’ ছবিটি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করাই ছিলো টিমের মূখ্য উদ্দেশ্য। আর সেখানেই দেখা গেল অভাবনীয় ঘটনা। ‘ফাগুন হাওয়ায়’র টিমকে পেয়ে উচ্ছ্বসিত পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে রীতিমত তিল ধারনের ঠাঁই নেই। সেখানে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তৌকীর আহমেদ, তিশা ও সিয়াম। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে নিজেদের আগ্রহের কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বলেন, শুধু ভাষা আন্দোলনের ছবি বলেই নয়, এটি ‘জয়াত্রা’, ‘অজ্ঞাতনামা’ ও ‘হালদার’ নির্মাতা তৌকীর আহমেদের ছবি বলেও সবাই মিলে হলে গিয়ে ‘ফাগুন হাওয়ায়’ দেখবেন।

তৌকীর আহমেদের উদ্দেশ্যে এই শিক্ষার্থীরা আরো বলেন, ভবিষ্যতেও যেন অজ্ঞাতনামা ও ফাগুন হাওয়ায় এর মতো চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখেন।

১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’। সোশাল মিডিয়াতেও ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে কথা বলছেন চলচ্চিত্র প্রেমীরা। শুধু ভাষা আন্দোলনের ছবি বলেই নয়, ছবিটির পোস্টার, টিজার, ট্রেলার ও গান পছন্দ হওয়ায় সিনেমা হিসেবেও বেশ প্রশংসা কুড়াচ্ছে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

ছবি: ইশতিয়াক বিন ফাহাদ

Tags: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মালিড বিনোদনসাজু খাদেমহাসান আহমেদ
Previous Post

শুধু অনিয়মিতদের বুধবারের এসএসসি পরীক্ষা ২ মার্চ

Next Post

সংরক্ষিত মহিলা আসনের সব প্রার্থীকে ইসির বৈধ ঘোষণা

Next Post
সংরক্ষিত নারী আসন-মনোনয়নপত্র

সংরক্ষিত মহিলা আসনের সব প্রার্থীকে ইসির বৈধ ঘোষণা

প্রশ্নপত্রে ত্রুটি: অবহেলার ভয়ংকর এক দৃষ্টান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT