চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভ ট্রাম্পের কাছে ‘অন্যায্য’, পুলিশ বলছে ‘দাঙ্গা’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:44 অপরাহ্ন 11, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

ডোনাল্ড ট্রাম্পের অভাবনীয় জয়ের পর ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় বিদ্রোহ-সড়ক অবরোধের ঘটনা ঘটছে। ‘নট মাই প্রেসিডেন্ট’ অর্থাৎ ‘(ট্রাম্প) আমার প্রেসিডেন্ট নয়’ ধ্বনিতে ক্রমেই বর্ধিত এই বিক্ষোভকে ‘একবারেই অন্যায্য’ বলেছেন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। আর পোর্টল্যান্ড পুলিশ একে চিহ্নিত করেছে ‘দাঙ্গা’ হিসেবে।

বহুল প্রত্যাশিত নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘন্টা পার না হতেই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে টুইটারের আশ্রয় নিতে হলো ট্রাম্পকে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক টুইট বার্তায় দেশজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বিক্ষোভে হতাশা-ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, “মাত্রই অত্যন্ত স্বচ্ছ এবং সফল প্রেসিডেন্ট নির্বাচন হলো। এখন পেশাদার বিক্ষোভকারীরা, গণমাধ্যমের প্ররোচণায়, বিক্ষোভ করছে। খুবই অনুচিত!”

trump4

প্রচারণাকালে গণমাধ্যমের বিরুদ্ধে বারবার পক্ষপাতের অভিযোগ করলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম মিডিয়াকে আক্রমণ করলেন তিনি। প্রচারণাকালে ইন্টারনেটে ট্রাম্পের বিতর্কিত উপস্থিতি কমানোর জন্য ট্রাম্পের সহযোগীরা তার টুইটার এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়, দ্য নিউইয়র্ক টাইমসের এমন একটি প্রতিবেদন এবং ঐক্যের বাণী ছড়ানো বিজয়ী ভাষণ ও বারাক ওবামার সাথে বৈঠকের পর এই ট্রাম্পের সাম্প্রতিক টুইট।

obama-trump-3

নির্বাচনের প্রচারণাকালীন ট্রাম্পের সাথে বিজয়ী ট্রাম্পের পার্থক্য চোখে পড়ার মতো। ইসলাম, অভিবাসী বিদ্বেষ, বিচ্ছিন্নতার প্রচারক ট্রাম্প এখন সবাইকে নিয়েই পথ চলতে চান। জয়ের পর তার বক্তব্য, ‘প্রত্যেক আমেরিকানের প্রেসিডেন্ট হবো, এমনকি যে আমাকে সমর্থ করে নাই এবং করে না’ তেমনই শুভ ইঙ্গিত দেয়।

ট্রাম্পের সাবেক প্রচারণা ম্যানেজার কেলিয়্যান কনওয়ে এই দিকটিতে দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ৩৬ ঘন্টারও কম সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং পরবর্তী ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প ওয়াশিংটনে বারাক ওবামা ও মিশেল ওবামার সাথে সাক্ষাত করেছে। এই অসাধারণ বৈঠকটির বার্তাই প্রতিধ্বনিত হওয়া উচিত জনগণের মধ্যে, এমনটি তার অভিমত।

trump

অপরদিকে অরেগন রাজ্যের পোর্টল্যান্ডের পুলিশ ‘ব্যাপক অপরাধ এবং বিপজ্জনক প্রকৃতির’ জন্য উত্তপ্ত এই পরিস্থিতিকে ‘বিশৃঙ্খলা’ বলেছেন। পুলিশ বিভাগের টুইটার পেজে এমনটি বলা হয়।

portland

এছাড়াও লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, ডেনভার, মিনেপোলিস এবং অকল্যান্ড, ক্যালিফোর্নিয়ার মতো শহরগুলোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Previous Post

সাম্প্রদায়িক শক্তি দেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনায় রুয়েটে ছুটি ঘোষণা

Next Post

ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনায় রুয়েটে ছুটি ঘোষণা

টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT