চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হাফডজন দিয়ে লিভারপুলের ঘাড়ে সিটির ‘বন্দুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ইপিএলে বড় জয় ম্যানচেস্টার সিটির। রোববার রাতে ঘরের মাঠে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হারায় চেলসিকে। বা বলা যেতে পারে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেন পেপ গার্দিওলার শিষ্যরা। ৬-০ গোলের ব্যবধানে জয় পায় ম্যানসিটি।

ফলে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল সিটিজেনরা। পেছনেই রয়েছে লিভারপুল। অবশ্য একটি ম্যাচ কম খেলে তাদেরও পয়েন্ট ৬৫।

মাঝে একবার পথ হারিয়েছিল সিটি। সেই সুযোগে ৯ পয়েন্ট এগিয়ে গিয়েছিল লিভারপুল। পরে আবার হোঁচট খায় লিভারপুল। পেছনে থেকে উঠে আসে সিটি। এখন তো পয়েন্টই সমান হয়ে গেছে। অলরেডরা পেছনে তাকালেই সিটি বন্দুক দেখতে পাচ্ছে।

গত ম্যাচে সিটি জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। এদিনও আরেকবার হ্যাটট্রিক করেন তিনি। পুরো ম্যাচ দাঁড়াতেই পারেরি চেলসির ফুটবলাররা।

ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আগুয়েরো। যার ফলে আগুয়েরো ছুঁয়ে ফেলেন ইপিএলের ইতিহাসে অন্যতম তারকা স্ট্রাইকার অ্যালান শেয়ারারকে। ইপিএলে ১১টি হ্যাটট্রিক করে শীর্ষে ছিলেন কিংবদন্তি শেয়ারার। রোববার তাকেই ছুঁয়ে ফেলেন ম্যানসিটির সর্বোচ্চ গোলদাতা।

আগুয়েরো ছাড়াও দলের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং। একটি গোল গুন্ডোগানের।

এদিন অপর ম্যাচে লেস্টারকে ঘরের মাঠে হারিয়ে ম্যানসিটি এবং লিভারপুলের ওপর চাপ বজার রেখেছে টটেনহ্যামও। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হটস্পাররা।

Tags: আগুয়েরোইপিএলচেলসিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

মেসি ফিরলেও ভাগ্য ফেরেনি বার্সার

Next Post

সাগর-রুনি হত্যা: ৭ বছরেও কোনো কূল কিনারা নেই

Next Post
Sagor Runi murder

সাগর-রুনি হত্যা: ৭ বছরেও কোনো কূল কিনারা নেই

কর্ণফুলী নদী

কর্ণফুলী তীরে উচ্ছেদ অভিযানে ১০ একর ভূমি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT