চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলো জ্বেলে অন্ধকারে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। শুরুতে বোলাররা ডোবালেও কিউই মাটিতে ইতিহাস রচনায় পথে আলো জ্বেলেছিলেন ব্যাটসম্যানরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র চার রানের জন্য অন্ধকারে ভারত। ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেও টি-টুয়েন্টি সিরিজ ২-১এ হারল সফরকারীরা।

টস জিতে রোহিত শর্মার বোলিংয়ের সিদ্ধান্ত এদিন একেবারে বুমেরাং হয়ে ফেরে। ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৪ উইকেট হারিয়ে ২১২ রান তোলে কিউইরা। জবাবে ভারত করে ৬ উইকেটে ২০৮ রান। হার ৪ রানের।

সোয়া দুইশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। দলীয় ছয় রানের মাথায় আউট হন শেখর ধাওয়ান (৫)। দ্বিতীয় উইকেট জুটিতে বিজয় শঙ্করকে নিয়ে ৭৬ রান তোলেন রোহিত শর্মা। যদিও বেশ ধীর ইনিংস খেলেন রোহিত। ২৮ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪৩ রানে সেটা পুষিয়ে দেন শঙ্কর।

শঙ্কর ফেরার পর ক্রিজে এসে রানে চাকা প্রয়োজন মতোই ঘুরিয়েছিলেন রিশভ পান্ট। ৯ ওভারে দলীয় স্কোর একশ ছাড়ানোর পথে মাত্র ১২ বলে ২৮ রান করেন বাঁহাতি এ উইকেটকিপার-ব্যাটসম্যান।

দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন হার্দিক পান্ডিয়াও। কিন্তু ১১ বলে ২১ রান করে পান্ডিয়া ফেরাতেই যেন ছন্দ হারায় ভারত। দ্রুত ফেরেন মহেন্দ্র সিং ধোনিও (২)।

ভারত দ্রুত তিন উইকেট হারানোয় মনে হয়েছিল ম্যাচের রশি চলে গেল নিউজিল্যান্ডের হাতে। তখনই মারকাটারি জুটিতে ভারতে ম্যাচে ফেরান দিনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়া।

শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ৪৮ রান। প্রথম দুই ওভারে হিসেব কষেই যেন ৩২ রান এল। শেষ ওভারে ১৬। কিন্তু ১৮তম ওভারে ১৬ রান দেয়া টিম সাউদিই শেষ ওভারে আটকে দিলেন ভারতকে। কার্তিক-পান্ডিয়াকে ১১ রানে বেধে রেখে দলের জয় জয় এনে দেন ৪ রানের।

১৬ বলে চারটি ছক্কায় ৩৩ রান করেন কার্তিক। আর ১৩ বলে সমান দুই চার ও দুই ছক্কায় ২৬ রান পান্ডিয়ার। দুজনে অপরাজিত থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।

কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন ডারিল মিচেল ও মিচেল স্যান্টেনার। ম্যাচসেরা হয়েছেন ৭২ রান করা কলিন মুনরো।

আগে মুনরো-সেইফার্ট জুটির ঝড়ো ব্যাটিং শুরুতেই ভারতকে চেপে ধরে। পাওয়ার প্লে-র ছয় ওভার শেষে নিউজিল্যান্ডের ডান-বাম ওপেনিং জুটিতে ওঠে ৬৬ রান। পরের সময়টাও একই অবস্থা।

৪০ বলে ৭২ রানের দামি ইনিংস খেলে মাঠ ছাড়েন মুনরো। উইকেটে আরও মিনিট দশেক থিতু হলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের চার নম্বর শতরানটা হাঁকিয়ে ফিরতে পারতেন হয়তো। ইনিংস ভাগাভাগি করে নেন ৫টি চার ও ৫টি ছয় দিয়ে।

অপর ওপেনার সেইফার্টের সংগ্রহ ২৫ বলে ৪৩ রান। কেনো তাকে ম্যাককালামের যোগ্য উত্তরসূরি বলা হচ্ছে বুঝিয়ে দিলেন ডানহাতি। দুই ওপেনারের জুটিতে ওঠে ৮০ রান।

উইলিয়ামসনের ধৈর্যশীল ২৭ আর শেষদিকে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের ১৬ বলে ৩০ রানের মারকাটারি ইনিংসে ভর করে দুশো পার করে নিউজিল্যান্ড। মিচেলের ১১ বলে ১৯ ও টেলরের ৭ বলে ১৪ রানে ভর করে ভারতকে ২১৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় তারা।

ভারতের হয়ে কুলদীপ ২৬ রানে ২ উইকেট ছাড়া সকলেই হাত খুলে রান খরচ করেন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সিরিয়ায় আইএসের প্রবল বাধার মুখে জোটবাহিনীর ‘শেষ অভিযান’

Next Post

ইভটিজিং এর বিচার না পেয়ে বাবার মৃত্যু

Next Post

ইভটিজিং এর বিচার না পেয়ে বাবার মৃত্যু

ভালোবাসা দিবসে রাফীর ৬ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT