চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত ও কালজয়ী বাংলা ছবির আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

প্রতি বছরের মতো এবারও ভাষার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বসছে আমার ভাষার চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনে দেখানো হবে নতুন পুরনো বেশকিছু আলোচিত ও কালজয়ী বাংলা ছবি।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর বলা হয় এই আসরটিকে। যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।

তারই ধারাবাহিকতায় এই আসরে এবার দেখানো হচ্ছে গেল বছরে মুক্তিপ্রাপ্ত বেশকিছু আলোচিত চলচ্চিত্রসহ কালজয়ী কিছু বাংলা ছবিও।

এরমধ্যে অনম বিশ্বাসের ‘দেবী’, নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, রায়হান রাফীর ‘দহন’, আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির ‘পাঠশালা’, বিজন ইমতিয়াজের ‘মাটির প্রজার দেশে’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ যেমন আছে তেমনি সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের কালজয়ী চলচ্চিত্র ‘ভাত দে’ এবং সাইদুল আনাম টুটুল পরিচালিত প্রশংসিত ছবি ‘আধিয়ার’ ও আছে।

বাংলা চলচ্চিত্রের চার কৃতি নির্মাতা মৃণাল সেনের ‘আকালের সন্ধান’, সত্যজিত রায়ের ‘চারুলতা’, ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ এবং জহির রায়হানের ‘আনোয়ারা’ও এই উৎসবে দেখানো হবে।

এছাড়া তালিকায় আছে তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’, মাসুম আজিজের ‘সনাতন গল্প’, প্রসূন রহমানের ‘জন্মভূমি’ ও কলকাতার প্রদিপ্ত ভট্টাচার্যর ‘বাকিটা ব্যক্তিগত’ ছবিগুলো।

চলচ্চিত্র উৎসব নিয়ে সম্প্রতি হয়ে গেল সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, ১০ই ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন।

এছাড়া ১৩ই ফ্রেব্রুয়ারি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ববর্তী বছরের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।

১৫ই ফেব্রুয়ারি ‘চলচ্চিত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ শীর্ষক বিশেষ সেমিনার পরবর্তী চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।

Tags: কমলা রকেটচলচ্চিত্র সংসদঢাবিদেবীনূর ইমরান মিঠুপাঠশালাভাত দেলিড বিনোদন
Previous Post

মিথ্যের বেসাতি, ট্রাম্প এবং আমরা

Next Post

ফের আলোচনায় সেই প্রিয়া!

Next Post

ফের আলোচনায় সেই প্রিয়া!

চির ঘুমে সালা, অবসরে তার জার্সি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT