চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা বিরোধী সচেতনতায় অভিনব উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আত্মহত্যা বিরোধী অভিনব উদ্যোগ

যুক্তরাজ্যে ক্রমেই বেড়ে চলেছে স্কুল শিক্ষার্থীদের আত্মহত্যা। এই প্রবণতা রোধে অভিনব উদ্যোগ নিয়েছে একটি দাতব্য সংস্থা। আত্মহত্যাকারী শিশুদের প্রতিনিধি হিসেবে জোড়ায় জোড়ায় শিশুদের জুতো সাজিয়ে রেখে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, হতাশা থেকে দুই শতাধিক ব্রিটিশ স্কুলশিশু ২০১৭ সালে বেছে নিয়েছিল আত্মহননের পথ। সে বছর ব্রিটিশ সরকারের পরিসংখ্যানে লিপিবদ্ধ হয়েছিল স্কুলশিশুদের ২২৬টি আত্মহননের তথ্য। শিশুদের মধ্যে জেগে ওঠা আত্মহত্যার প্রবণতা রুখতে একটি দাতব্য সংস্থা ২২৬ জোড়া জুতোকে সেই ঝরে যাওয়া ২২৬ জীবনের প্রতিনিধি বানিয়েছে সম্প্রতি।

চেসিং দ্য স্টিগমা নামের সংগঠনটি লিভারপুলের সেইন্ট জর্জ হলের সিঁড়ির ধাপে ধাপে সেই জুতোগুলোকে রেখেছে আত্মহত্যা বিরোধী সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে।

দাতব্য সংস্থাটির কর্মী জেক মিলস ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোকে বলেন, ‘আত্মহত্যার সংখ্যা অনেকের কাছে হৃদয়বিদারক। কিন্তু অনেক মানুষ এগুলো সম্পর্কে সচেতন নয় কিংবা সত্যিকার বাস্তবতা অনুধাবনে ব্যর্থ।প্রতিটি মৃত্যুর তথ্য এক একটি জীবনের দুঃখজনক পরিণতির গল্প। আমরা এই বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম। তাই হারিয়ে যাওয়া জীবনের দৃশ্যমান প্রতিনিধিত্ব নিশ্চিতে আমরা জুতো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।’

জেক মিলস আরও বলেন, ‘প্যাপিরাস এবং অস্কার ফিলিপস ফাউন্ডেশনের মতো দাতব্য সংস্থাগুলোর সঙ্গে কাজ করার সুবাদে আমরা একটি আন্দোলন শুরু করতে পেরেছি।’

চেসিং দ্য স্টিগমা দাতব্য সংস্থাটি একটি অ্যাপও চালু করেছে। ‘হাব অব হোপ’ নামের এই অ্যাপটি ব্যবহার করে কাছের মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র খুঁজে পাওয়া যায়। যে কোনো ব্যক্তি দিনরাত যে কোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে বা ওয়েবসাইটের মাধ্যমে। শিশু ও তরুণদের জন্য ‘মাইন্ডস’ নামের আরেকটি দাতব্য সংস্থাও কাজ করছে।

Tags: আত্মহত্যাযুক্তরাষ্ট্র
Previous Post

মাহবুবুল হক শাকিলের মায়ের মৃত্যু

Next Post

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে সারাদেশে র‌্যালি

Next Post

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে সারাদেশে র‌্যালি

আবারও শুভেচ্ছায় সিক্ত সুবর্ণা মুস্তাফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT