চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিন আফরোজের লাকি সেভেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

আসছে ভালোবাসা দিবস। আর এই দিবসে দর্শক ভক্তদের চমক লাগা খবর নিয়ে আসছেন অভিনেত্রী আইরিন আফরোজ। আর সেটা হলো, সাত সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পাওয়া যাবে তাকে!

টেলিভিশন নাটকে কম পাওয়া যাবে, মাত্র দুটি বিশেষ নাটকে দেখা যাবে তাকে। তবে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের খবর দিলেন ছোটপর্দায় পরিচিতি পাওয়া এই অভিনেত্রী।

বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য এই সাতটি স্বল্পদৈর্ঘ্য নির্মিত হয়েছে। আইরিন আফরোজ অভিনীত এই সাতটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন সুপরিচিত কয়েকজন নির্মাতা। ছিলেন বুলবুল বিশ্বাস, ইমরাউল রাফাত, আশুতোষ সুজন, স্বরাজ দে, শাহরিয়ার শাওন।

আইরিন জানান, বুলবুল বিশ্বাস নির্মাণ করেছেন ‘তিন শব্দের মেসেজ’। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ‘ম্যাচিং’, ‘অভিমান’, ‘আপুনি’ এই তিনটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন স্বরাজ দে। নাম চূড়ান্ত না হলেও ইমরাউল রাফাতের নির্দেশনায় ভিন্ন ধরনের গল্প ও টুইস্টে ভরপুর একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেছেন তিনি। যেখানে আইরিনের সহশিল্পী সাব্বির অর্ণব।

এছাড়া আশুতোষ সুজনের নির্দেশনায় ইয়ামাহা নিবেদিত ‘পথ চলায় তুমি আমি’ ক্যাম্পেইনের একটি কাজ করলেন আইরিন যার নাম ‘হয়তো তোমারই জন্য’। এখানে আইরিনের সহশিল্পী আদিল। সর্বশেষ শাহরিয়ার শাওনের নির্দেশনায় আরেকটি কাজ করেছেন আইরিন, নাম ‘কমিটমেন্ট’। এখানে আইরিনের সঙ্গে কাজ করেছেন আকিব জাভেদ, যিনি ক্রিকেটার। বিপিএল-এ ঢাকার ডায়নামাইটসের স্কোয়াডে ছিলেন।

আইরিন বলেন, আগে একসঙ্গে এতোগুলো স্বল্পদৈর্ঘ্যে কাজ করিনি। প্রতিটি কাজ ভিন্ন ভিন্ন গল্পের। ভালোবাসা দিবসে যে ধরনের গল্পের কাজ, দর্শক পছন্দ করেন তেমন গল্পগুলো বেছে বেছে কাজগুলো করেছি। তাছাড়া যেসব নির্মাতার সঙ্গে কাজ করেছি, তারা প্রত্যেকেই খুব ভালো কাজ করেন। আশা করছি, সবগুলো কাজই মানুষ পছন্দ করবেন।

ছবি : টিটু 

Tags: আইরিন আফরোজভালোবাসা দিবসলিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

কলেজ ছাত্রী মুক্তা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Next Post

খালেদা জিয়ার কারামুক্তি আদালতের এখতিয়ার: ওবায়দুল কাদের

Next Post
খালেদা

খালেদা জিয়ার কারামুক্তি আদালতের এখতিয়ার: ওবায়দুল কাদের

বড় পর্দায় টিকেট ছাড়াই ইরানি চলচ্চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT