চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, গাজীপুর
A A

গাজীপুর মহানগরের রাজবাড়ি রোডের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ রয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় দফায় দফায় চলছে সালিশ বৈঠক। এ ঘটনার পর অভিযুক্ত কেয়ার এন্ড কিউর হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ পালিয়ে যায়।

নিহতের নাম জাহানার আক্তার সুমি (২৫)। তিনি জেলা শহরের কাজীবাড়ি এলাকার জরিপ হোসেনের স্ত্রী এবং শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে সিজার অপারেশনের মাধ্যমে প্রসূতি সুমির একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় রোগীর অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। মুমূর্ষ অবস্থায় হাসাপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় সুস্থ প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনরা।

কেয়ার এন্ড কিউর হাসপাতাল এন্ড ডায়াগনিস্ট সেন্টারের ব্যবস্থাপক পরিচালক আজিজুল হাকিম বলেন, ক্লিনিকের পোস্ট অপারেটিভ ব্যবস্থা নেই। উপস্থিত ছিলেন না কোন দক্ষ গাইনী ডাক্তারও। জেলার কোন ক্লিনিকে পোস্ট অপারেটিভ ব্যবস্থা বা সিসিইউ বা আই সিইউ নাই ।

ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে বলে জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর।

Tags: ভুল চিকিৎসা
Previous Post

রাখাইন রাজ্যে সব সম্প্রদায়ের অবস্থান নিশ্চিত করবে কি মিয়ানমার?

Next Post

সকল টেলিভিশনের জন্য জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী

সকল টেলিভিশনের জন্য জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিচ্ছেন, কূটনৈতিক সাফল্যে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিক্ষুকের দুর্নাম ঘুচিয়ে যারা মর্যাদার আসনে বসিয়েছে, মানুষ তাদেরকে রায় দিয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT