চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ স্বপ্নে বিভোর পেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এমনই মনে করছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের বর্তমান অধিনায়ক টিম পেইন।

ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিতেছে অজিরা। ব্রিসবেনে ইনিংস ও ৪০ রানের জয়ের পর ক্যানবেরাতে ৩৩৬ রানে জয়। এরপর বিশ্বকাপ শেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠে অ্যাশেজ সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। তার আগে অবশ্য নির্বাসন কাটিয়ে দলে এসে যাবেন দুই ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নার। মার্চে তাদের নির্বাসন উঠছে।

পেইন বলেছেন, ‘তারা দু’জন প্রচুর রান করেছে। অ্যাশেজ সিরিজ জেতার জন্য স্মিথ ও ওয়ার্নার যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে তারা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।’

যাই ঘটে থাকুক না কেনো, ক্রিকেট মাঠে ফিরে আগের মতোই সাফল্য পাবেন স্মিথ ও ওয়ার্নার- বিশ্বাস পেইনের। অজি ক্যাপ্টেন বলেছেন, ‘তারা কতটা ভালো ক্রিকেটার, সেটা আমরা খুব ভালো করে জানি। নির্বাসন ওঠার পর তারা যখন মাঠে ফিরবেন, তখন আমরা সবাই স্বাগত জানাব। একই সঙ্গে এটাও বিশ্বাস করি যে, তারা আগের মতোই টেস্ট ম্যাচ জেতাবে অস্ট্রেলিয়াকে।’

বল টেম্পারিং বিতর্কের পর অস্ট্রেলিয়া ক্রিকেটে আবার পুরনো সংস্কৃতি ফিরে এসেছে। যা নিয়ে অজি অধিনায়ক বলেছেন, ‘গ্রীষ্মের আগে যখন আমরা দল নিয়ে পরপর ম্যাচ খেলতে নামব, তখন একটাই কথা সবাই মিলে বলেছিলাম, যেভাবেই হোক না কেনো সম্মানটা ফিরে পেতে হবে। এখন মনে হচ্ছে, লম্বা পথ পেরিয়ে সেটা ফিরে পেয়েছি নতুন করে। আর তার জন্য আমি গর্বিত।’

স্মিথ ও ওয়ার্নার দলে ফিরলে মার্কাস হ্যারিস ও মার্নাস লাবুসানে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। পেইনের কথায়, ‘যেকয়টা ম্যাচ আমরা খেলেছি, তাতে একটা ব্যাপার পরিষ্কার, আমরা ধীরে ধীরে দল হয়ে উঠছি। এটা একটা ইতিবাচক দিক।’

ইলংল্যান্ডে অ্যাশেজ সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছে পেইন। তার কথায়, ‘ওখানে খেলতে যাওয়ার জন্য এখন থেকে স্বপ্ন দেখছি। শ্রীলঙ্কাকে হারানোর জন্য খুশি। এখন অ্যাশেজ সিরিজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি। কারণ যেকোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওই দেশে গিয়ে অ্যাশেজ সিরিজ খেলার স্বপ্ন দেখে। আমিও ব্যতিক্রম নই।’

Tags: অ্যাশেজটিম পেইনপেইনলিড স্পোর্টস
Previous Post

মহেশখালীতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত এক

Next Post

অতপর, শহর জুড়ে বৃষ্টি নামুক!

Next Post

অতপর, শহর জুড়ে বৃষ্টি নামুক!

পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে ৩ পুলিশ আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT