চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় পুলিশ-সিবিআই’র নজিরবিহীন সংঘাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 04, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

কলকাতার পুলিশ প্রধানের বাসভবনে অনুমতি না নিয়েই তল্লাশি চালাতে গিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআইয়ের কয়েক কর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পরে সিবিআইয়ের ওই কর্মীদের আটক করে তাদের দফতর ঘেরাও করে পুলিশ বাহিনী।

ঘটনার সূত্রপাত রোববার বিকেলে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কলকাতার পুলিশ কমিশনারের চাঞ্চল্যকর সারদা ও রোজভ্যালি দুর্নীতি মামলা বিষয়ে কথা বলতে তার বাসভবনে যায় পূর্ব অনুমতি না নিয়ে। পুলিশ কমিশনারের বাড়ির সামনে গেলে সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দেয় সিবিআই কর্মকর্তাদের।

একপর্যায়ে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এরপর সিবিআই কর্মকর্তাদের আটক করে কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতর ঘেরাও করে পুলিশ। এই ঘটনা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান পুলিশ কমিশনারের বাসভবনে।

এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবিধানিক অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে মেট্রো চ্যানেলে অবস্থান কর্মসূচিতে বসেন মমতা। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন কলকাতা পৌসভার মেয়র ফিরহাদ হাকিম।

ধর্না মঞ্চের পাশেই ক্যাবিনেট বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। এর প্রতিবাদে আজ জেলায় জেলায় তৃণমূল সমর্থকেরা প্রতিবাদ মিছিল করবে বলে জানিয়েছেন তিনি।

কলকাতার পুলিশ কমিশনারের বাসায় সিবিআইয়ের এমন আকস্মিক হানা দেয়াকে ভালোভাবে নেয়নি অন্যান্য রাজনৈতিক দল ও ব্যক্তিরা।

এক টুইটে রাহুল গান্ধি এই ঘটনার নিন্দা জানিয়ে মমতার পাশে থাকার কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়া এই ঘটনাকে জরুরী অবস্থার সাথে তুলনা করেছেন। দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এই ঘটনাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছেন।

Tags: কলকাতা পুলিশসিবিআই
Previous Post

মেক্সিকো সীমান্তে আরও ২ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

Next Post

আগুয়েরোর হ্যাটট্রিকে লিভারপুলের আরও কাছে ম্যানসিটি

Next Post

আগুয়েরোর হ্যাটট্রিকে লিভারপুলের আরও কাছে ম্যানসিটি

ভয়কে জয় করল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT