চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট পরবর্তী দাঙ্গা হলে রাজপরিবারকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে বেক্সিট পরবর্তী কোন দাঙ্গা শুরু হলে নিরাপত্তার খাতিরে ব্রিটেনের রাজপরিবারকে জরুরি অবস্থায় অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

রোববার এক মেইল বার্তায় জানানো হয়, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথসহ রাজপরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

এর আগে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ জনগণের প্রতি ‘অভিন্ন অবস্থান’ গ্রহণ ও ‘ভিন্ন দৃষ্টিভঙ্গিকে’ শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছিলেন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী টেরিসা মের একটি ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করেছেন এমপিরা। পার্লামেন্ট কোনো চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছতে না পারলে আগামী ২৯ মার্চ চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করতে হবে যুক্তরাজ্যকে।

আসন্ন ভোটের আগে রানীর এ মন্তব্য ব্রেক্সিটকে কেন্দ্র করেই বলে মনে করছেন ভাষ্যকাররা।

প্রতিনিধি নিকোলাস উইচেল বলেন, রানী যে ‘বার্তা’ দিয়েছেন, সে বিষয়ে সন্দেহের অবকাশ অতি সামান্য। যখন রাষ্ট্রের প্রধান এ ধরনের গঠনমূলক মন্তব্য করেন, তখন বর্তমান রাজনৈতিক বিতর্ককেই তা নির্দেশ করে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই।

রানীর মন্তব্যের প্রশংসা করে ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, তার মন্তব্যে ‘বিশাল প্রজ্ঞা’ রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এবং শ্রম ও অবসর-বিষয়ক মন্ত্রী অ্যাম্বার রুডসহ অন্যান্য কেবিনেট মন্ত্রীকেও রানীর মন্তব্যের প্রশংসা করতে দেখা গেছে।

এদিকে রানীর মন্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন টেরিসা মের মুখপাত্র। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমাদের সবসময়ই অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি গভীর শ্রদ্ধা রাখা উচিত।

Tags: ব্রেক্সিটরাজ পরিবাররানী দ্বিতীয় এলিজাবেথ
Previous Post

কুয়েতে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার খবর গুজব

Next Post

পচেত্তিনোকে নিয়ে তিন জায়ান্টের টানাটানি

Next Post

পচেত্তিনোকে নিয়ে তিন জায়ান্টের টানাটানি

সংরক্ষিত নারী আসন-মনোনয়নপত্র

পাঁচ ধাপে উপজেলা নির্বাচন, ১ম ধাপের ভোট ১০ মার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT