চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ে লড়বে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’ হিসেবে পুরস্কার জয়ের পর এবার ভারতের চেন্নাইয়ে স্বাধীন চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস লিমিটেডের কনসালটেন্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন।

স্বাধীন চলচ্চিত্রের জন্য এই সময়ে ভারতের গ্রহণযোগ্য একটি চলচ্চিত্র উৎসব ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অব চেন্নাই’। স্বাধীন চলচ্চিত্রের এই আসরটি ৯ম বারের মতো বসতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

আর এখানে দেশি-বিদেশি চলচ্চিত্র মিলিয়ে অন্তত ৩০টি চলচ্চিত্র দেখানো হবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। যেখানে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ১১ নির্মাতার আলোচিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।

সেই সঙ্গে আবু শাহেদ ইমন জানিয়েছেন, শুধু চেন্নাইয়ে নয়, ভারতের আরো একটি চলচ্চিত্র উৎসবে ফেব্রুয়ারি মাসে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। তিনি বলেন, ৭ম কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি।

গেল সপ্তাহে অনুষ্ঠিত ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটিকে উদ্বোধনী ছবি হিসেবে দেখিয়েছে উৎসব কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ছবিটি পুরস্কারও অর্জন করেছিলো। এছাড়া গত ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির প্রথম প্রদর্শনীতেই মন জয় করে নিয়েছে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরী করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Tags: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাকৃষ্ণেন্দুগোলাম কিবরিয়া ফারুকীচেন্নাইতানভীরতানিম নূরমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
Previous Post

ইংল্যান্ডকে নিয়ে খেলছে রোচ-গ্যাব্রিয়েলরা

Next Post

রাজনীতির রঙ্গলীলায় কোন রঙ্গ নিয়ে আসছেন সুলতান?

Next Post

রাজনীতির রঙ্গলীলায় কোন রঙ্গ নিয়ে আসছেন সুলতান?

রিজার্ভ চুরির ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT