চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাসের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
10:34 অপরাহ্ন 29, জানুয়ারি 2019
in শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জাকসু) নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতাকর্মীরা।

একইসাথে ভোটার তালিকা হালনাগাদ করে আগামী তিন মাসের মধ্যে জাকসু নির্বাচনের জোরালো দাবিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক হাসান জামিল প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৩ সালের পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা পরিচালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অধ্যাদেশের বাধ্যবাধকতা থাকা স্বত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেট ও সিন্ডিকেটে শিক্ষার্থীদের প্রত্যক্ষ মত ও ভোট দেয়ার সুযোগটি আজ দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ।

‘‘সাম্প্রতিক সময়ে, গত ২৬ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে চলমান অচলাবস্থা কাটানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত থাকলেও এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম অনাগ্রহ লক্ষণীয়। ’’

জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম উদাসীনতাকে দায়ী করে ছাত্র ইউনিয়নের নেতারা জানান, অধ্যাদেশের বাধ্যবাধকতা ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চরিত্র ও পরিবেশ সমুন্নত রাখতে হল সংসদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ অপরিহার্য হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম উদাসীনতা, গাফিলতি, আন্তরিকতা ও সদিচ্ছার অভাব এবং সরকারের প্রতি অযথা মুখাপেক্ষিতার কারণে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘জাকসু’ নির্বাচন।

আর কালক্ষেপন না করে অবিলম্বে জাকসু নির্বাচনের ঘোষনার দাবি জানিয়ে তারা বলেন, ডাকসু নির্বাচনের ঘোষণার মাধ্যমে জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরাও এই মুহূর্তে নির্বাচনের দাবীতে অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি মাত্রায় সোচ্চার।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরিস্থিতিও অতীতের যেকোন সময়ের চেয়ে স্থিতিশীল ও ছাত্র সংসদ নির্বাচনের অনুকূলে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ জোর দাবি জানাচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে অবিলম্বে জাকসু নির্বাচনের ঘোষণা দিতে হবে।

‘‘উপাচার্যের মেগা প্রজেক্টের দোহাই দিয়ে জাকসু নির্বাচন নিয়ে উদাসীনতা ও অনাগ্রহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে গণতান্ত্রিক করার ব্যাপারে অনীহাকেই প্রকাশ করে। প্রশাসনের অগণতান্ত্রিক এই অজুহাতকে ছাত্র ইউনিয়ন প্রত্যাখান করছে এবং আগামী তিন মাসের মধ্যে জাকসু নির্বাচনের দাবি জানাচ্ছে।

আগামী তিন মাসের মধ্যে জাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ছাত্র ইউনিয়ন দাবিসমূহ হচ্ছে-

এক. অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং কমিশনের মাধ্যমে পর্যালোচনা সাপেক্ষে জাকসুর গঠনতন্ত্র পরিমার্জন এবং সংশোধন করতে হবে।

দুই. বিভাগ ও হল প্রশাসনের যৌথ সহযোগিতার মাধ্যমে বৈধ শিক্ষার্থী নির্ধারণ করে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে।

তিন. আগামী এক মাসের মধ্যে জাকসু নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে।

চার. সকল শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত করতে হবে।

Tags: জাকসুজাকসু নির্বাচনজাবিসেমি লিড
Previous Post

জবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

Next Post

হেসেখেলেই রংপুরের মধুর প্রতিশোধ

Next Post

হেসেখেলেই রংপুরের মধুর প্রতিশোধ

অবহেলা-বঞ্চনার জবাব শামসুরের ব্যাটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT