চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2019
in অর্থনীতি
A A

একমাসের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১,১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সোমবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যের ধারা অব্যাহত থাকায় ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানাে পর্যন্ত নতুন মূল্যে স্বর্ণ ও রুপার গহনা বিক্রির জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণে ভরি প্রতি ১,৬৬৬ টাকা বেড়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণ এবং রুপার দাম আগের মতোই রয়েছে।

নতুন নির্ধারিত মূল্যে প্রতি ভরি (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫০ হাজার ১৫৫ টাকা। এরপর ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪২ হাজার ৮০৭ টাকা ঠিক করা হয়েছে।

প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২৭ হাজার ৫৮৫ টাকাতেই অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দামও রয়েছে আগের মতোই ১০৫০ টাকা।স্বর্ণের দাম বাড়ল

সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৯৮৮ টাকায়, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা ও ১৮ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকায়। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) এক হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১,৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস।

Tags: সেমি লিডস্বর্ণের দামস্বর্ণের দাম বাড়ল
Previous Post

দেব রাজি, তবে শর্তসাপেক্ষে!

Next Post

শ্রীলঙ্কায় জব্দ করা মাদকের সঙ্গে জড়িত ৫ জন রাজধানীতে আটক

Next Post

শ্রীলঙ্কায় জব্দ করা মাদকের সঙ্গে জড়িত ৫ জন রাজধানীতে আটক

আইসিসির আদেশ অমান্য, বোলিংয়ে নিষিদ্ধ রাইডু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT