চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসের বাটাক্লান হামলা স্মরণে বাঙ্কসির আঁকা শিল্পকর্ম চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 27, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A

২০১৫ সালে প্যারিসের বাটাক্লান মিউজিক হলে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধায় ব্রিটিশ শিল্পী বাঙ্কসির আঁকা শিল্পকর্ম চুরি হয়ে গেছে। 

গ্রাফিতিটিতে এক শ্রদ্ধানত তরুণী নারী চরিত্রকে দেখা যায়।  শিল্পকর্মটি জরুরি বহির্গমনের একটি পথ ব্যবহার করেই বের করে নিয়ে যাওয়া হয়েছে।

এক টুইটে বাটাক্লান জানিয়েছে, আমরা আজ ঘৃণার ক্রোধে ডুবে গেছি।

২০১৫ সালের নভেম্বরে বাটাক্লান মিউজিক হলে রক কনসার্ট চলার সময়েই অস্ত্রধারী সন্ত্রাসীদের আক্রমণে ৯০ জন মানুষ প্রাণ হারায়।

টুইটারে পোস্ট করা আরেক বিবৃতিতে বাটাক্লান বলেছে, বাঙ্কসির শিল্পকর্ম সেই সব স্থানীয়, প্যারিসের অধিবাসী, বিশ্বের বাসিন্দাদের স্মৃতির ও অস্তিত্বের প্রতীক যাদের আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতের কোনো এক সময়ে এই চুরি সংঘটিত হয়। তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত এক কর্মকর্তা জানিয়েছে, একদল হুডি পড়া মানুষ ধারালো অস্ত্র হাতে এই কর্মকাণ্ড ঘটায়।  পরে সেই শিল্পকর্মটি ট্রাকে নিয়ে চোরেরা পালিয়ে যায়।

সম্প্রতি বাঙ্কসি আলোচনায় এসেছিলেন একটি শিল্পকর্ম নিয়ে যেটা ১ মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যে লন্ডনে সাউথবাইয়ের একটি নিলামে বিক্রি হয় কিন্তু তারপরই সেটা নিজে নিজেই ছিন্নভিন্ন হয়ে পড়ে যায়।

বাঙ্কসি একজন বিখ্যাত কিন্তু ছদ্মনামের ব্রিটিশ গ্রাফিতি শিল্পী। তিনি নিজের পরিচয় গোপন রাখতেই পছন্দ করেন। দেয়ালে বেশিরভাগ সময় তার শিল্পকর্ম পাওয়া যায়। তবে বিশেষ ধরনের জন্য তার শিল্পকর্ম আলাদা করে চেনাও যায়।

১৯৯০ এর শুরুতে নিজ শহর ব্রিস্টলে ট্রেন ও দেয়ালে স্প্রে পেইন্টিং শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি নিজের শহর ছেড়ে বেড়িয়ে আসেন শিল্পকর্মের বিশ্বে।

এই মাসের শুরুতে জাপানের টোকিওতে মনোরেল স্টেশনে আঁকা একটি গ্রাফিতি বেশ আলোচিত হয়েছে বাঙ্কসির ‘ছাতা ইদুর’ শিল্পকর্মের মতোই হওয়ায়।

Tags: সেমি লিড
Previous Post

ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

Next Post

ফেসবুক হ্যাকড, বিপাকে চিত্রনায়িকা আইরিন

Next Post

ফেসবুক হ্যাকড, বিপাকে চিত্রনায়িকা আইরিন

ইন্টারনেট প্যাকেজ বিষয়ে বিটিআরসি'র নতুন নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT