চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 27, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার ভোর সোয়া ৫টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  সাবেক এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘদিন ধরে কিডনিসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন নুরুল আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে চট্টগ্রাম মহানগরীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তিনি ১৯৭৩ এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদে ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১০ সালে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন এ নেতা।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করে জেলে যেতে হয় নুরুল আলমকে। জেলখানায় তাকে অমানসিক নির্যাতনে শিকার হতে হয়।

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Tags: মারা গেছেন
Previous Post

ওয়াহিদুল হক: সাংস্কৃতিক জাগরণের অগ্রপথিক

Next Post

প্রধানমন্ত্রীকে তিন দেশের সরকারপ্রধানের অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- অভিনন্দন

প্রধানমন্ত্রীকে তিন দেশের সরকারপ্রধানের অভিনন্দন

অস্ট্রেলিয়া টেস্ট দলে আরও এক নতুন মুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT