চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলুনে গ্যাস ভরার বিপজ্জনক সিলিন্ডার খোলা জায়গায় কেন?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:26 অপরাহ্ন 25, জানুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীদের জন্য আনন্দের, সেখানে বিষাদের বার্তা নিয়ে এসেছে একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। রাজধানীর মিরপুর ১ নম্বরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কয়েকজন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার সকাল থেকে স্কুলটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে এসেছে। স্কুলের মাঠে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চের পাশে বেলুন বিক্রি করছিলেন সিদ্দিক। গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরার সময় সকাল ৮টার দিকে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

স্বাভাবিকভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেলুনের সিলিন্ডার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়ার কথা নয়। এমনকি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুল গেটেও সিলিন্ডার নিয়ে দাড়িয়ে বেলুন বিক্রি করতে দেয়া হয় না। তাহলে এখানে কেন বিপজ্জনক সিলিন্ডার নিয়ে প্রবেশের অনুমতি দেয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।

এছাড়া ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এমন প্রোগ্রামে স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তা ও সচেতনতা থাকার কথা ছিল। কিন্তু তা হয়নি। এর পরিণাম যে আরও ভয়াবহ হতে পারতো তা সহজেই বোধগম্য। এমন বিপজ্জনক সিলিন্ডার নিয়ে ঘোরা বা এর ফেরি করার ক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ নেই?

শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ গড়ার কারখানা, সেখানেই যদি এমন অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে তখন তা আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা আশা করি, এ ঘটনায় সংশ্লিষ্টরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। একইসঙ্গে আশা করি হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষা প্রতিষ্ঠানসহ যেকোনো পাবলিক প্লেসে সিলিন্ডার বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: গ্যাসসম্পাদকীয়সিলিন্ডার
Previous Post

কোপায় কেমন গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা?

Next Post

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরি করেনি মিয়ানমার: জাতিসংঘ

Next Post
ভাষানচর-জাতিসংঘ-মিয়ানমার-রোহিঙ্গা-ইয়াংহি লি

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরি করেনি মিয়ানমার: জাতিসংঘ

সংলাপে সংলাপে 'ভারত' এর পরিচয় দিলেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT