চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 25, জানুয়ারি 2019
in বিনোদন, শিল্প সাহিত্য
A A

বাংলাদেশে ফটোগ্রাফি শিল্পের চর্চা ও প্রসারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ২০১৯’।

উৎসবটি ২৭ জানুয়ারি হতে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র(টিএসসি), চারুকলা অনুষদের বকুল তলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নং গ্যালারিতে প্রদর্শিত হবে৷ দর্শণার্থীদের জন্য উৎসবটি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির নেতৃবৃন্দ আরো জানান, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে টিএসসি থেকে র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে।

একই দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে৷ এসময় আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও আলোকচিত্রী নাসির আলী মামুন।

উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হবে। সিঙ্গেল ক্যাটাগরিতে দেশ ও বিদেশি আলোকচিত্রীদের ৬৫৩৭টি আলোকচিত্র থেকে বাছাইকরা ১১১টি আলোকচিত্র স্থান পেয়েছে। পোর্টফলিও ক্যাটাগরিতে দেশ ও বিদেশের আলোকচিত্রীদের ৯৭টি ফটো স্টোরি থেকে ১৬টি ফটো স্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে৷ এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের ৩৪টি আলোকচিত্র উৎসবে প্রদর্শিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন থেকে আলোকচিত্রীদের জন্য আয়োজন করা হবে মিট দ্যা জাজ সেশন, আর্টিস্ট টক, পুরাতন ক্যামেরার ফটোগ্রাফি নিয়ে দেখানো হবে বক্স ক্যামেরা ফটোগ্রাফি, পোর্টফলিও রিভিউ এবং আলোকচিত্রের উপর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন।

৩০ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ মনজুর আলম বেগকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে। সম্মাননা গ্রহণ করবেন তার ছেলে ইমতিয়াজ আলম বেগ৷

Tags: আলোকচিত্রীলিড বিনোদনশিল্পকলা
Previous Post

অঁরিকে ছাঁটাই করেছে মোনাকো

Next Post

সাংবাদিকদের জন্য সেরা ৮ মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ

Next Post

সাংবাদিকদের জন্য সেরা ৮ মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ

কেন গ্রেপ্তার হলেন ‘শ্রী ভেঙ্কটেশ’ এর কর্ণধার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT