চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি সাংবাদিকতা বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
5:50 অপরাহ্ন 23, জানুয়ারি 2019
in শিক্ষা
A A

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন’ বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২১ ডিসেম্বর বিভাগটি ৭ম বছর পূর্ণ করে ৮ম বছরে পদার্পণ করে।

বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, আজীবন সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের অশগ্রহণে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।

বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান এবং ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক ড. মাহফুজ আনাম।

উদ্বোধনী শেষে শহীদ মিনার চত্বর থেকে ‘আনন্দ শোভাযাত্রা’ বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলা ও মানবিক অনুষদের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকতা বিভাগের সেমিনার কক্ষে ‘সাংবাদিকতা শিক্ষা ও পেশাগত চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সালমা আহমেদ ও শেখ আদনান ফাহাদ।

এসময় অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় আদর্শ অবস্থা নিয়ে কথা বলে। তবে পেশাগত বাস্তবতা থাকে অন্যরকম। ফলে শিক্ষার্থীরা পেশাগত জীবনে প্রবেশ করে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং এই চ্যালেঞ্জ নিয়েই তাদের কাজ করতে হয়। ফলে একাডেমিক পরিসরেই তাত্ত্বিক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। 

বাংলাদেশে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি সামনে এগিয়ে যেতে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম শিল্পে জড়িতদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

মাহফুজ আনাম বলেন, সাংবাদিক হতে হলে বাক স্বাধীনতাকে ভালোবাসতে হবে। প্রতিনিয়ত প্রশ্ন করে সমাজের সেবা করাই সাংবাদিকতা। নিপীড়িত মানুষের কথা বলার মানসিকতা নিয়ে সাংবাদিকতায় আসতে হবে।

আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও মাহফুজ আনামের মতো গুনীজনদের বিভাগে নিয়ে আসা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো উৎসাহিত করবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশের সাংবাদিকতার একাডেমিক ও পেশাগত পরিসরে অসামান্য অবদান রাখায় বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও ড. মাহফুজ আনামকে আজীবন সম্মাননা-২০১৮ প্রদান করা হয়। দেশের সাংবাদিতা শিক্ষা ও পেশার প্রসারে খ্যাতিমান এই দুই ব্যক্তির হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডল। 

উজ্জ্বল কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আমিনা ইসলা, হাসান মাহমুদ ফয়সল, সুমাইয়া শিফাত, মীর ফজলে রাব্বি ও প্রভাষক নিশাত পারভেজ, শিবলী নোমানসহ বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে বিভাগের নতুন ওয়েবসাইট ‘জেএমএস পেন’ (www.jmspen.com)-এর উদ্বোধন করা হয়।

Tags: জাবিজাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠাবার্ষিকী
Previous Post

শাস্তি কমিয়ে সাব্বিরকে ওয়ানডেতে ফেরাল বিসিবি

Next Post

নক্ষত্র পতনের অস্ট্রেলিয়ান ওপেন

Next Post

নক্ষত্র পতনের অস্ট্রেলিয়ান ওপেন

শিক্ষা ও গবেষণায় জাবির ৩০ শিক্ষার্থীকে জাপানের বৃত্তি প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT