চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ইসলামিক গোষ্ঠীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
নিউইয়র্ক-ইসলামিক গোষ্ঠীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ছোট একটি ইসলামিক গোষ্ঠীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সন্দেহভাজনদের বিরুদ্ধে ঘরে তৈরি বোমা ও আগ্নেয়াস্ত্র রাখা এবং নিউইয়র্কের ইসলামবার্গে হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।

ইসলামবার্গ নিউইয়র্কের ছোট একটি ইসলামিক কমিউনিটি। ১৯৮০’র দশকে এক পাকিস্তানি ধর্মগুরু এটি প্রতিষ্ঠা করেন। কনস্পিরেসি থিওরিস্ট বা ষড়যন্ত্র তাত্ত্বিকদের অনেকের মতে এটি একটি জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প।

যদিও এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

একজন স্কুল শিক্ষার্থীর দেয়া সূত্র অনুসরণ করে এই পরিকল্পনার খোঁজ পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই শিক্ষার্থী গত শুক্রবার স্কুলে অভিযুক্ত কিশোরটিকে হামলার পরিকল্পনার কথা বলতে শুনে ফেলেছিল।

অভিযুক্ত চারজনের মধ্যে অ্যান্ড্রু ক্রিসেল (১৮), ভিনসেন্ট ভেট্রোমিল (১৯) ও ব্রায়ান কোলানেরি আইনত প্রাপ্তবয়স্ক হওয়ায় বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

১৬ বছর বয়সী কিশোরের নামেও একই অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার জন্য ভিন্ন ব্যবস্থা নেয়া হবে বলে জানায় বিবিসি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

চারজনের অন্তত তিনজন একসঙ্গে বয় স্কাউটের দায়িত্ব পালন করেছে বলেও জানিয়েছে পুলিশ।

তদন্তকারী দল জানিয়েছে, নিউইয়র্কের উত্তর-পশ্চিমে অবস্থিত গ্রিস শহরে এই চারজন মিলে ঘরে পাওয়া যায় এমন জিনিস দিয়ে অন্তত তিনটি বোমা বানিয়ে রেখেছিল। বোমাগুলো ওই কিশোরের বাসায় রাখা ছিল।

এছাড়াও বিভিন্ন জায়গায় ২৩টির মতো আগ্নেয়াস্ত এই দলটি লুকিয়ে রেখেছিল বলে পুলিশ জানিয়েছে।

Tags: নিউইয়র্কযুক্তরাষ্ট্রসেমি লিড
Previous Post

হার্ড কোর্টেও স্বমহিমায় লাল কোর্টের রাজা

Next Post

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ‘গার্ড অব অনার’ প্রদান

Next Post

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে 'গার্ড অব অনার' প্রদান

বর্ণবাদী মন্তব্য করে চরম বিপাকে পাকিস্তানি অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT