চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে নিষিদ্ধ, ধোঁয়াশায় পাণ্ডিয়ার আইপিএল খেলাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 22, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আরও বিপাকে হার্দিক পাণ্ডিয়া। বিতর্কের কালো মেঘ কোনভাবেই সরছে না তার মাথার উপর থেকে। বরং আরও ঘন হচ্ছে বিপদের আশঙ্কা। জাতীয় দলে ড্রেসিংরুমের দরজা তার জন্য আপাতত বন্ধ। এবার মুখ ফিরিয়ে নিল আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সও।

পরিচালক করণ জোহরের রিয়ালিটি টক শো ‘কফি উইথ করণ’-এ লোকেশ রাহুলের সঙ্গে হাজির হয়েছিলেন হার্দিক। যেখানে নারীদের নিয়ে আপত্তিকর এবং অপমানজনক মন্তব্য করেন। যার জেরে তাদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দুজনকে দেশে ফিরিয়ে নেয়া হয়। এমনকি হার্দিকের মুম্বাইয়ের জিমখানার সদস্যপদও কেড়ে নেয়া হয়। পুরো বিষয়টি তদন্ত করে বিসিসিআই যতক্ষণ না কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ ঝুলেই থাকছে ভারতীয় অলরাউন্ডারের ভবিষ্যৎ। এমন অবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থানে আরও অসহায় হার্দিক।

আগে শোনা গিয়েছিল, হার্দিককে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে দ্রুত সিদ্ধান্ত জানানোর অনুরোধ করেছে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি। কিন্তু রিলায়েন্সের সিইও সুন্দর রমন সে খবর সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, হার্দিকের বিষয়ে বিসিসিআইকে কোনো রকম অনুরোধ করা হয়নি। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজির কোনো মাথাব্যথা নেই।

অর্থাৎ, আকারে ইঙ্গিতে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তারা যেন বুঝিয়ে দিলেন, হার্দিক ছাড়াও দল নামাতে প্রস্তুত তারা।

২০১৫ সাল থেকে রোহিত শর্মার দলে খেলছেন পাণ্ডিয়া। কিন্তু আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে কি না, এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। অন্যদিকে, প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবে খেলেন লোকেশ রাহুল। সেই দলের কর্তাকর্তাদের মুখেও কুলুপ।

Tags: বিসিসিআইলিড স্পোর্টসহার্দিক পান্ডিয়া
Previous Post

ঐ চাঁদ মুখে যেন না লাগে গ্রহণ

Next Post

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মোস্তাফিজ

Next Post

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মোস্তাফিজ

আইসিসির শীর্ষ তিন পুরস্কারই কোহলির ঘরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT