চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ দলের শরিকরা বিরোধী দলে থাকলেই ভালো: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 17, জানুয়ারি 2019
in রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রিসভায় স্থান না পাওয়া ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাটাই ভালো বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘সংসদে বিরোধী দলের আসনে বসবেন ১৪ দলের শরিকরা। সেটা সরকারে জন্যেও ভালো। তাদের জন্যেও ভালো। শরিকরা বিরোধী দলে থাকলে সমালোচনা থেকে সরকার শুদ্ধ হতে পারবে।’

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতির কাজ দেখতে এসে এসব কথা বলেন কাদের।

১৪ দলীয় জোটকে আদর্শিক ও নির্বাচনী জোট এবং মহাজোটকে কৌশলগত জোট উল্লেখ করে তিনি বলেন, ‘মহাজোট বা ১৪ দলে কোনো টানাপোড়েন নেই, ভাঙনের সুর নেই, বিভেদ নেই। তবে কোনো ভুল বোঝাবুঝি হলে তা আলোচনা করে নিরসন করা হবে।’

বিএনপিকে বেপরোয়া গাড়ির চালকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এখন লেজেগোবরে অবস্থা। ঐক্যফ্রন্টে ভাঙনের সুর বেঁজে ওঠেছে। তবে পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল।’

‘‘আওয়ামী লীগের বিশাল বিজয়ের সাথে দেশ ও দেশের মানুষের প্রতি বিশাল দায়িত্বও রয়েছে।’’

আগামী ১৯ জানুয়ারি স্মরণকালের বিশাল সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে গণজোয়ারের মত ১৯ তারিখেও সোহরাওয়ার্দী উদ্যানে গণজোয়ার সৃষ্টি হবে।’

২০০৫ সালে জোট গঠনের পর অষ্টম, নবম ও দশম সংসদ জাতীয় নির্বাচনে ১৪ দলের সঙ্গে জোটগতভাবে ভোটের লড়াইয়ে জিতে সরকারেও শরিকদের রেখেছিল আওয়ামী লীগ। কিন্তু একাদশ জাতীয় সংসদে এক সঙ্গে নির্বাচন করেও ১৪ দলের কোনো শরিককে এবারের মন্ত্রিসভায় রাখা হয়নি। তা নিয়ে শরিক দলের কেউ কেউ প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরলিড নিউজ
Previous Post

কবে, আরেকটা সুবর্ণ সময়

Next Post

আওয়ামী লীগই প্রকৃতপক্ষে ইসলামের বন্ধু: আ ক ম মোজাম্মেল হক

Next Post
আওয়ামী

আওয়ামী লীগই প্রকৃতপক্ষে ইসলামের বন্ধু: আ ক ম মোজাম্মেল হক

মহানায়িকা সুচিত্রার ৫ম প্রয়াণ দিবসে শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT