চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ, না ফিরলে কারখানা বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A
পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

আজকের মধ্যে যেসব পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরবে না, সেসব কারখানা শ্রম আইন মোতাবেক বন্ধ ঘোষণা করা হবে এবং শ্রমিকেরা সেই সময়ের মজুরি পাবে না বলে সর্তক করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ’র রোববারের প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। আজকের মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।

একদিনের বিরতি শেষে আবার শনিবার রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামে তারা। শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।

আন্দোলনের মুখে রোববার পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের শ্রমিকদের মজুরি সমন্বয় করার ঘোষণা দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি ঘোষিত বেতন কাঠামোতে এই তিন গ্রেডের শ্রমিকদের মজুরি আশানুরূপ বৃদ্ধি না পাওয়ায় তা সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার।পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

বিদ্যমান মজুরি কাঠামোর ৫ বছর পর গত ২৫ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন ওই মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ ছিল সেখানে।

নতুন ঘোষিত বেতন কাঠামো অনুসারে: বেতন গ্রেড-১: ১৮২৫৭ টাকা, গ্রেড-২: ১৫৪১৬ টাকা, গ্রেড-৩: ৯৮৪৫ টাকা, গ্রেড-৪: ৯৩৪৭ টাকা, গ্রেড-৫: ৮৮৭৫ টাকা, গ্রেড-৬: ৮৪২০ টাকা এবং গ্রেড-৭: ৮০০০ টাকা।

তবে নতুন মজুরি বাস্তবায়ন হওয়ার পর দেখা যায়, ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের শ্রমিকদের বেতন গত ৫ বছরের ইনক্রিমেন্টসহ কোনো কোনো ক্ষেত্রে কমে গেছে। আর অন্যদের খুবই সামান্য পরিমাণ বেড়েছে। এতেই বিক্ষুদ্ধ হয়ে উঠে শ্রমিকরা।পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

গত বছরের ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছিল সরকার। স্থায়ী ৪ সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করা হয়।

এর আগে ২০১৩ সালের ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Tags: গার্মেন্টসগার্মেন্টস শ্রমিকপোশাক শ্রমিকপোশাক শ্রমিকদের মজুরিপোশাকশ্রমিকশ্রমিকদের ন্যূনতম মজুরিশ্রমিকদের মজুরিসেমি লিড
Previous Post

চ্যারিটি ইভেন্টে ছুরিকাঘাতে গুরুতর আহত পোল্যান্ডের মেয়র

Next Post

সহকারীকে ‘কুপ্রস্তাব’ দিয়েছিলেন রাজকুমার হিরানী!

Next Post

সহকারীকে 'কুপ্রস্তাব' দিয়েছিলেন রাজকুমার হিরানী!

শেষ মুহূর্তের গোলে জিতে শীর্ষ চারে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT