চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 13, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সিডনিতে ব্যর্থ হওয়ার পর দুঃসংবাদ বয়ে এল ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রায়ডুর জন্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাকে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

মূলত পার্ট-টাইম স্পিনার হিসেবেই সীমিত ওভারের ক্রিকেটে বল করে থাকেন রায়ডু। শনিবারও সিডনিতে প্রথম ওয়ানডেতে মাত্র দুই ওভার বল করেন। এরপরই ম্যাচ অফিসিয়ালদের আতস কাঁচের নীচে চলে আসে এই ভারতীয় ক্রিকেটারের বোলিং অ্যাকশন। ম্যাচের পর রায়ডুর সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট সম্পর্কে টিম ম্যানেজম্যান্টকে অবগত করে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি’র তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রায়ডুর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ শেষে রিপোর্ট করা হয়েছে ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে। এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন সম্পর্কে অবগত করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।’

আইসিসি থেকে এও জানানো হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে ভারতীয় এই ক্রিকেটারকে বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষায় বসতে হবে। সেই বৈধতার পরীক্ষায় উত্তীর্ন হলে তবেই আবার ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে বল করার সুযোগ মিলবে।

আইসিসি’র নিয়মানুযায়ী কোনও বোলার বল ছাড়ার সময় ১৫ ডিগ্রি বা তার বেশি নিজের কনুই প্রসারিত করতে পারেন না। সেটা না হলেই ম্যাচ অফিসিয়ালদের নজরে চলে আসেন বোলাররা। রায়ডুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটায় পরীক্ষায় বসতে হবে তাকে।

Tags: ভারতীয় ক্রিকেট
Previous Post

১৭শ’ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

Next Post

মোবাইলে আর্থিক লেনদেন প্রতারণা এড়াতে যা করবেন

Next Post
মোবাইল ব্যাংকিং

মোবাইলে আর্থিক লেনদেন প্রতারণা এড়াতে যা করবেন

জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অক্টোবরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT