চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম জয়ের খোঁজে খুলনার পুঁজি ১৫১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 12, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ১১তম ম্যাচে একে অপরের বিপক্ষে খেলছে খুলনা টাইটানস ও চট্টগ্রাম ভাইকিংস। টস হেরে আগে ব্যাট করে ভাইকিংসকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে টাইটানস।

নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫১ রানে পুঁজি পেয়েছে খুলনা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আসরে প্রথম জয়ের খোঁজে থাকা দলটি। প্রথম দুই ওভারে রান আসে ৩০। ফ্রেইলিঙ্কের করা গোড়াপত্তনের ওভারে ১৩। সানজামুলের করা দ্বিতীয় ওভারে ১৭। যাকে বলে একেবারে ‘উড়ন্ত সূচনা’।

কিন্তু দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দীকের ওড়াটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। নাঈম হাসানের করা তৃতীয় ওভারে জোড়া ভাঙে তাদের। সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইনলেগে আবু জায়েদ রাহির হাতে ধরা পড়েন আইরিশ তারকা। ১০ বলে দুই চার ও এক ছক্কায় করেন ১৮ রান।

স্টার্লিং ফিরতেই রানের গতিতে ভাটা পড়ে খুলনার। এরমধ্যে ৪১ রানের মাথায় দ্বিতীয় উইকেট। ফ্রেইলিঙ্কের বলে কাভারের উপর দিয়ে ভাসিয়ে মারতে গিয়ে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ হন জুনায়েদ। স্টার্লিংয়ের সমান বাউন্ডারিতে ১৫ বলে তিনি করেন ২০ রান।

দুই উইকেট হারানোর পর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে ৭৭ রানের জুটি গড়েন, যদিও বল খেলেছেন ৮০টি। সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে আবু জায়েদের শিকার হওয়ার আগে ৪৩ বলে ৪৫ রান করেন মালান।

সঙ্গী হারিয়ে সাজঘরে ফিরতে দেরি করেননি মাহমুদউল্লাহও। সেই সিকান্দার রাজার হাতেই তিনি ক্যাচ দেন সানজামুল বলে। চার চারে ৩১ বলে ৩৩ রান করেন খুলনা অধিনায়ক। ব্যাট হাতে নেমেই রান তোলায় মনোযোগ দিয়েছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এক চার ও এক ছয়ে ৫ বলে ১২ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। তাকেও ফেরান সানজামুল।

শেষের ব্যাটসমানরা ঝোড়ো ইনিংস খেলতে না পারায় খুলনার ইনিংস ১৫১ রানের বেশি এগোয়নি।

খুলনার আউট হওয়া ৬ উইকেটের দুটি নিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসের সানজামুল ইসলাম। অন্য চারটি উইকেট চারজন বোলার ভাগ করে নিয়েছেন।

Tags: খুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৬
Previous Post

টঙ্গি এলাকায় গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় ৫ জন আটক: র‌্যাব

Next Post

বিক্ষোভের সুযোগে নাশকতার চেষ্টা হলে ব্যবস্থা: ডিএমপি

Next Post
ডিএমপি

বিক্ষোভের সুযোগে নাশকতার চেষ্টা হলে ব্যবস্থা: ডিএমপি

মুদ্রার বিকল্প চকলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT