চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়তার পর জিতল মাশরাফীর রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 06, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে একশ’র আগেই গুটিয়ে যাওয়া রংপুর রাইডার্সকে হারতে হয়েছিল ৩ উইকেটে। পরেরদিনই খেলতে নামা দলটি দ্বিতীয় ম্যাচে পায় ১৬৯ রানের লড়াকু পুঁজি। তারপরও একটা সময় ম্যাচটা নুয়ে পড়েছিল খুলনা টাইটানসের দিকে। শেষদিকে ফরহাদ রেজার দারুণ বোলিংয়ে জয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা খুলনা ৫ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি তুলতে পারেনি। রোমাঞ্চকর লড়াইয়ের পর বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার দল জিতেছে ৮ রানে।

শফিউল ইসলামের ‘হেয়ালি’ বোলিংয়ে শেষদিকে ম্যাচটা খুলনার দিকেই ঝুঁকে ছিল। শেষ ৩ ওভারে খুলনার দরকার ৩৫ রান, হাতে ৭ উইকেট। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক তখন উইকেটে থিতু। দোদুল্যমান অবস্থা থেকে ফরহাদ রেজা ১৮তম ওভারে বল হাতে নিয়ে পাল্টে দেন দৃশ্যপট। মাত্র ৫ রান দিয়ে মাহমুদউল্লাহর (২৪) উইকেট নিয়ে নিজেদের পক্ষে নিয়ে যান ম্যাচটি। যাতে থাকল অধিনায়কেরও অবদান, দারুণ এক ক্যাচ নেন মাশরাফী।

শফিউল ১৯তম ওভারে ১০ রান দিলে শেষ ওভারে দরকার পরে ২০ রান। কিন্তু অভিজ্ঞ ফরহাদ রেজা ১১ রানের বেশি দেননি। তাতেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফীর দল।

বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন পল স্ট্রার্লিং ও জুনায়েদ সিদ্দিকী। ওপোনিং জুটিতে তারা তোলেন ৯০ রান। জুনায়েদ ৩৩ করে সাজঘরে ফেরার পর দ্রুত আরও দুই উইকেট হারায় খুলনা। তাতে কমে আসে রান তোলার গতি। বলের সঙ্গে রানের পার্থক্য দ্বিগুণ হয়ে গেলে আর ম্যাচে ফিরতে পারেনি মাহমুদউল্লাহর দল।

স্ট্রার্লিং ৪৬ বলে ৮ চার ও এক ছক্কায় করেন ৬১ রান। এ বাঁহাতি যখন সাজঘরে ফেরেন খুলনার তখন দরকার ছিল ৪০ বলে ৬২ রান। দলকে জয়ের নাগালে রেখেই ২২ গজ ছাড়েন এই ক্রিকেটার। কিন্তু মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করতে হল টাইটানসের।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরকে টেনে নেন রাইলি রুশো। শুরুতে ধুঁকলেও রবি বোপারার সঙ্গ পেয়ে খোলস খোলেন এ বাঁহাতি ওপেনার। ৫২ বলে ৮ চার ও দুই ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন এ সাউথ আফ্রিকান ক্রিকেটার।

বোপারা ২৯ বলে করেন অপরাজিত ৪০ রান। তাদের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে বড় মজবুত ভিতের উপর দাঁড়ায় রংপুর। শেষ ৬ ওভারে যোগ হয় ৭৫ রান।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর-খুলনালিড স্পোর্টস
Previous Post

জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে ধেয়ে আসছে শৈত্য প্রবাহ

Next Post

রাজনীতির অন্যতম শুদ্ধ পুরুষের বিদায়

Next Post

রাজনীতির অন্যতম শুদ্ধ পুরুষের বিদায়

‘বৌদি’ হয়ে আসছেন নায়লা নাঈম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT