চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে ‘মন্ত্রী’ বানাতে নড়াইলে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 05, জানুয়ারি 2019
in ক্রিকেট, বাংলাদেশ, স্পোর্টস
A A

লড়াইল-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে মন্ত্রী বানানোর দাবিতে মানববন্ধন হয়েছে নড়াইলে। শনিবার সকাল সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজিত এই মানববন্ধন চলে ঘণ্টাব্যাপি।

মাশরাফীকে মন্ত্রী বানানোর দাবিতে মানববন্ধনে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সহ-সভাপতি আসলাম খান লুলুসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের খেলাধুলা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য সংসদ সদস্য মাশরাফীর যথেষ্ট যোগ্যতা রয়েছে। মাশরাফীকে মন্ত্রিত্ব দেয়া হলে শুধু নড়াইল নয়, গোটা দেশই উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে তার মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন।

বক্তাদের মতে তাদের এই দাবি ভালবাসার দাবি। স্বাধীনতার ৪৭ বছরে নড়াইল জেলার দুটি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত কেউই মন্ত্রী পাননি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মাশরাফীকে মন্ত্রিত্ব দেয়ার আবেদন জানান।

যার জন্য এই মানববন্ধন সেই মাশরাফী অবশ্য ব্যস্ত মাঠের খেলায়। ষষ্ঠ বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ভাইকিংসের কাছে ৩ উইকেটে হেরে গেছে তার দল রংপুর রাইডার্স।

Tags: একাদশ সংসদ নির্বাচননড়াইল-২ আসনভোটের খবরমাশরাফী বিন মোর্ত্তজা
Previous Post

সংসদ নেতা শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

Next Post

কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ

Next Post

কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ

শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে: ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT