চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুর উৎসবের উদ্বোধনী ছবি ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 03, জানুয়ারি 2019
in বিনোদন
A A

‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ভারত ও ইন্দোনেশিয়ার একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। আর এবার এই ছবি প্রদর্শনীর মধ্য দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ভারতের স্বনামধন্য জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি থেকে। উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটিকে উদ্বোধনী ছবি হিসেবে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট(ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন। ছবিটির জন্য জয়পুর চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিতও হয়েছেন আবু শাহেদ ইমনসহ ১১ নির্মাতা।

গেল মাসে ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

‘ইতি, তোমারই ঢাকা’র একটি দৃশ্য…

তারআগে গেল অক্টোবরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির প্রথম প্রদর্শনীতেই মন জয় করে নিয়েছে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের।

ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ এবং সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটিতে। যে ১১ জন নির্মাণ করেছেন ছবিটি তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Tags: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাইমপ্রেসকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতামিন নূরনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ সাওকী
Previous Post

চীন থেকে মুখ ফিরিয়ে নিলো অ্যাপল

Next Post

সাবারিমালা: মন্দিরে নারীপ্রবেশের ঘটনায় কেরালায় সহিংসতা

Next Post
সাবারিমালা

সাবারিমালা: মন্দিরে নারীপ্রবেশের ঘটনায় কেরালায় সহিংসতা

বিএনপি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর-শপথ

আমরা শপথ নিচ্ছি না: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT