চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের উল্টো পিঠে চীনের মহাকাশযানের সফল অবতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 03, জানুয়ারি 2019
in তথ্যপ্রযুক্তি
A A
চাঁদের উল্টো পিঠে চীনের মহাকাশযান-সফল অবতরণ

চাঁদের উল্টো পিঠে সফলভাবে অবতরণ করেছে চীনের মহাকাশযান চ্যাংগি-৪। এটিই এ ধরনের প্রথম যাত্রা এবং প্রথম সফল অবতরণের ঘটনা।

বেইজিং সময় বৃহস্পতিবার সকাল ১০টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ২৬ মিনিট) মনুষ্যবিহীন যানটি চাঁদের দক্ষিণ গোলার্ধের এইটকেন নিম্নভূমিতে অবতরণ করে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

একে মহাবিশ্ব অভিযানের এক বিরাট মাইলফলক বলে মন্তব্য করেছে চীন।

চ্যাংগি-৪ প্রোবটিতে স্থানীয় ভূ-তত্ত্বের বৈশিষ্ট্যের পাশাপাশি জৈবিক পরীক্ষা-নিরীক্ষা করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি রয়েছে।

অবতরণের পরই চাঁদের পৃষ্ঠ থেকে ছবি পাঠানো শুরু করেছে চ্যাংগি-৪। চাঁদের উল্টো পাশে থাকায় সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না যানটির। তাই চ্যাংগি-৪ থেকে ছবিগুলো প্রথমে একটি আলাদা স্যাটেলাইটে পাঠানো হয়েছে। তারপর সেগুলো রিলে করে পৃথিবীতে পাঠিয়েছে স্যাটেলাইটটি।

পৃথিবীর এই একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যে সময়ে নিজ অক্ষে একবার পাক খায়, ঠিক ততটুকু সময়ে পৃথিবীর চারপাশেও নিজ কক্ষপথে একবার ঘুরে আসে। এজন্য পৃথিবী থেকে আমরা সবসময় এর একটি পাশই দেখতে পাই।

চাঁদের উল্টো পিঠে চীনের মহাকাশযান-সফল অবতরণ
চ্যাংগি-৪ থেকে পৃথিবীতে পাঠানো প্রথম ছবি

এজন্যই এই দিকটিকে চাঁদের সোজা পিঠ বা আলোকিত পিঠ বলা হয়। আর যে পাশটা দেখা যায় না তাকে বলা হয় অন্ধকার বা উল্টো পিঠ। যদি উল্টো পিঠ মোটেও চিরকাল অন্ধকার থাকে না। দিনের নির্দিষ্ট সময় সেখানে সূর্যের আলো থাকে, তবে তখনও ওই পিঠ আমাদের থেকে উল্টো দিকে থাকে বলে আমরা দেখতে পাই না।

এ পর্যন্ত চাঁদে যতগুলো মিশন পরিচালিত হয়েছে সবগুলোই হয়েছে পৃথিবীমুখী পৃষ্ঠ নিয়ে। উল্টো পিঠের শুধু ছবিই তোলা হয়েছে স্যাটেলাইটে বা পাশ দিয়ে উড়ে যাওয়া প্রোবের মাধ্যমে। এই প্রথম কোনো মহাকাশযান চাঁদের অনাবিষ্কৃত উল্টো পিঠে অবতরণ করল।

Tags: চাঁদচীনের মহাকাশযানলিড নিউজ
Previous Post

একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ

Next Post

ইপিএলে জমে গেল প্রথম চারের লড়াই

Next Post

ইপিএলে জমে গেল প্রথম চারের লড়াই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT