চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের হায়দরাবাদের দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 15, মে 2016
in স্পোর্টস
A A

আইপিএলে প্লে-অফ খেলার পথে নিজেদের অবস্থান সুসংহত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেট হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ডেভিড ওয়ার্নারের দল। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল বাকি রেখেই জয় নিশ্চিত করে হায়দরাবাদ।

শেষ ওভারে মুস্তাফিজদের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। তবে মোহিত শর্মা প্রথম বলেই ওয়াইড দিয়ে লক্ষ্য নিয়ে আসেন আট রানে। পরের বলে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছ্ক্কা হাঁকান যুবরাজ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে ছয় ওভারের মধ্যেই ৫০ রান তুলে নেয়।

দলীয় ৬৮ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন শিখর ধাওয়ান (২৫)। দ্বিতীয় উইকেট জুটিতে দীপক হুদাকে নিয়ে আক্রমণ শাণিয়ে যায় ওয়ার্নার। ওয়ার্নার তুলে নেয় আইপিএলের ষষ্ঠ হাফ সেঞ্চুরি, দলীয় ৯৭ রানে কভারে ঠেলে রান নিতে গিয়ে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ওয়ার্নার ৪১ বলে পাঁচটি চার ও একটি ছয়ে করেন ৫২ রান।

ওয়ার্নার যখন প্যাভিলনে ফিরে যায় তখন হায়দরাবাদের জয়ের জন্য দরকার ৪৭ বলে ৮২ রান। এমন বড় লক্ষ্যকে এক প্রকার মামুলী লক্ষ্য বানিয়ে ফেলেন যুবরাজ সিং ও দীপক হুদা।

দলীয় ১৪০ রানে হুদা (৩৪) করে আউট হলেও চার ছক্কা চালিয়ে যান যুবরাজ সিং। যুবরাজ ২৪ বলে তিনটি চার ও দুটি ছয়ে করেন ৪২ রান। কাটিং করেন ২১ রান।

এরআগে টসে জিতে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৯ রান করেন।

গত ম্যাচে খেই হারানো কাটার মাস্টার আজকের ম্যাচে প্রথম ওভারেই তুলে নেন মুরালি বিজয়ের উইকেট। দলীয় ৩৩ রানে মুস্তাফিজের স্লোয়ার বল বুঝতে না পেরে মিড অফে ওয়ার্নারের কাছে তালুবন্দী হয় মুরালি বিজয়। মুস্তাফিজ চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

মুরালি বিজয়ের আউটের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে উইকেটের হাফ সেঞ্চুরি করেন কাটার মাস্টার মুস্তাফিজ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে হাশিম আমলা ও ঋদিমান সাহা ৫৯ রান যোগ করেন। সাহাকে (২৭) রানে প্যাভিলনে ফেরত পাঠান হেনেরিক।

তৃতীয় উইকেট জুটিতে গুরকিরাত সিং ও আমলা ৬৫ রান যোগ করেন। গুরকিরাত (২৭) রান করে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন। তবে পাঞ্জাবের হয়ে একাই লড়ে গেছেন আরেক ওপেনার হাশিম আমলা। তিনি মাত্র ৫৬ বলে ১৪টি চার ও দুটি ছয়ে ৯৬ রান করেন।

শেষদিকে ডেভিড মিলারের ৯ বলে ২০ রান পাঞ্জাবকে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর করতে সহায়তা করে।

Tags: আইপিএল
Previous Post

মতভেদ ভুলে এক সঙ্গে প্রযোজক-পরিবেশকদের দুই প্যানেল

Next Post

একে মুস্তাফিজের হায়দরাবাদ, দুইয়ে সাকিবের কলকাতা

Next Post

একে মুস্তাফিজের হায়দরাবাদ, দুইয়ে সাকিবের কলকাতা

জলের গানের রাহুল শঙ্কামুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT