চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে আসামী ছিনতাই করতে পুলিশের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 25, ডিসেম্বর 2018
in কক্সবাজার, জনপদ
A A
পুলিশ

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে আসামী ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দুই এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভারুয়াখালী বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই দেবাশীষ সরদার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ আসামী গ্রেপ্তার করতে ভারুয়াখালী অভিযানে যায়। অভিযানের শুরুতে তারা এক নাশকতা মামলার আসামী (মোস্তফা) গ্রেপ্তার করে। তাকে নিয়ে দু’জন পুলিশ সদস্য ভারুয়াখালী বাজারে অবস্থান করে এবং অন্যান্য পুলিশ সদস্যরা আরো আসামী ধরে পাশের এলাকায় অভিযানে যায়। ওই মুহূর্তে এলাকার নারী ও পুরুষ মিলে বাজারে অবস্থান করা আসামীকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় খবর পেয়ে পাশে অভিযানে যাওয়া অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসে। তারপরও লোকজন ওই আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর উপুর্যপুরি ইট-পাটকেল ছুঁড়ে। ইট-পাটকেলের আঘাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই দেবাশীষ সরদার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তি রাজনৈতিক নাশকতা মামলার আসামী। তাকে ছিনিয়ে নিতে স্থানীয় বিএনপি নেতা শফিক চেয়ারম্যানের নেতৃত্বে হামলা করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসন জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন নেতৃত্বে একদল পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং তিনজনকে আটক করা হয়েছে।

Tags: আসামীএকাদশ জাতীয় নির্বাচনকক্সবাজারছিনতাইপুলিশ
Previous Post

নির্বাচন বানচাল করতে কালো টাকার ব্যবহার করছে বিএনপি-জামায়াত: আওয়ামী লীগ

Next Post

মানুষের প্রতি ভালোবাসাই অসাম্প্রদায়িকতার মূল মন্ত্র

Next Post

মানুষের প্রতি ভালোবাসাই অসাম্প্রদায়িকতার মূল মন্ত্র

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT