চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
11:06 অপরাহ্ন 23, ডিসেম্বর 2018
in চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস, সিএনজি ও আলমসাধুর সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।

রোববার সন্ধ্যায় উপজেলার মোল্লাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মোবাইলে ফোনে কথা বলতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে নিলুফার ইয়াসমিন নামে বাসের এক যাত্রী অভিযোগ করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ও দর্শনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, জীবননগর থেকে কেজিএন পরিবহনের(পাবনা-জ. ১১-০০৩০) মিনিবাসটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি মোল্লাবাড়ী নামক স্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি এবং ধান বোঝাই আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ধাক্কায় সিএনজি ও আলমসাধু দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হন। নিহতরা হলেন- জীবননগর উপজেলার উথলীর মালোপাড়ার জামাত আলীর মেয়ে শ্যামলী (২৮), তার স্বামী রবিউল ইসলাম (৩২), আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার জলিল মোল্লার ছেলে আব্দুল হালিম (৪৫) ও চুয়াডাঙ্গার সদর উপজেলার রমজেত আলীর ছেলে জাহাঙ্গীর (৩০)।

আহতরা হলেন নিহত দম্পতির ছেলে তৌফিক (৬), পাখি বেগম (৭০), লিপি খাতুন (৩৫), আমির হামজা (৪০), আকিজ হোসেন (২৫), আলমসাধু চালক টিটু (৩০) ও রেজাউল হক (২৫)। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হবে বলে তিনি জানান।

জীবননগর থানার পুলিশ উপ-পরিদর্শক মোস্তাফিজ জানান, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

Tags: চুয়াডাঙ্গালিড নিউজসড়ক দুর্ঘটনা
Previous Post

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

নৌকায় ভরসা রাখছেন সংগীতশিল্পী তাহসান

Next Post

নৌকায় ভরসা রাখছেন সংগীতশিল্পী তাহসান

এরশাদ

সোমবার দেশে ফিরছেন না এরশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT