চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো ‘গানের রাজা’র মেগা অডিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 19, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

গত কয়েক মাস ধরে দেশের সবগুলো বিভাগ থেকে প্রাথমিকভাবে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল সংগীত রিয়েলিটি শো ‘গানের রাজা’র। ২০ হাজারের বেশী প্রতিযোগী ওই বাছাইপর্বে অংশ নেয়। সেখান থেকে ৫৩ জনকে নির্বাচন করে শুরু হয়েছে তাদের নিয়ে ‘চ্যানেল আই গানের রাজা’র মেগা অডিশন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে এই মেগা অডিশন পর্ব শুরু হয়েছে চ্যানেল আইয়ের ৪ নম্বর স্টুডিওতে।

গান আর হইহুল্লোড়ের মধ্যে দিয়ে প্রথমদিনের মেগা অডিশনে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। মেগা অডিশনের বিচারক হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী ইমরান এবং কোনাল। ৬-১৩ বছরের মধ্যে প্রতিযোগিতারা এই মেগা অডিশনে অংশ নিচ্ছে। শিশুদের নিয়ে এই মেগা অডিশন উপস্থাপনা করছেন চ্যানেল আই সুপারস্টার টয়া।

গানের রাজার মূল বিচারক হিসেবে আছেন সেরাকণ্ঠের কোনাল ও ইমরান

বাংলাদেশকে সৃজনশীল ও উর্বর সংগীতাংগন উপহার দেওয়ার লক্ষ্যে ‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’ এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো “এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস” পরিচালনা করছেন তাহের শিপন।

আয়োজক সূত্রে জানা যায়, সারাদেশের বাছাইকৃত মোট ৫৩ জন প্রথমদিন মেগা অডিশনে অংশ নিয়েছে ১৬ জন। দ্বিতীয়দিন অংশ নেবে ১৯ জন এবং তৃতীয়দিন ১৮ জন অংশ নেবে। এই মোট ৫৩ জন থেকে বাছাই করে নেওয়া ২৪ জন। তাদের নিয়ে শুরু হবে ‘চমৎকার ২৪’। ৬ জানুয়ারি থেকে শুরু হবে তাদের স্টুডিও পর্ব। ‘চমৎকার ২৪’-এ যারা থাকবে তারা ৪ পর্বে গান করবে। তারা আরও গাইবে নিজের পছন্দ, বিচারকদের পছন্দ, সিনেমার গান, আধুনিক গান, পুরান দিনের গান। আরও কিছু নির্দিষ্ট বিষয়ে গান করতে হবে।

গানের রাজার উপস্থাপক হিসেবে আছেন অভিনেত্রী টয়া

এ প্রসঙ্গে ইমরান বলেন, গান, ফান সবই হচ্ছে। কোন রকম চাপ ছাড়াই মজা করে বাচ্চাদের সঙ্গে মেশার চেষ্টা করছি। আশা করবো এই প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিল্পী বের করে আনতে সক্ষম হবো। আরেক বিচারক কোনাল বলেন, বাচ্চাদের মধ্যে থেকে যোগ্য শিল্পী বের করে আনবো। বাচ্চাদের সঙ্গী হচ্ছি বন্ধু হতে চেষ্টা করছি। কড়াকড়ি বা চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না। কেউ কেউ নার্ভাস ফিল করলে, তাকে সাহস দিচ্ছি।

গত ১০ ডিসেম্বর থেকে ‘গানের রাজা’ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে প্রতি সোম এবং শুক্রবার রাত ৭.৫০ মিনিটে। ‘গানের রাজা’ তে যে বিজয়ী হবে তার জন্য পুরস্কার হিসেবে কী থাকছে সেটি বড় পরিসরে শিগগির জানানো হবে। এ সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে আয়োজকদের পক্ষ থেকে ‘গানের রাজা’র পে পেজে চোখ রাখতে বলা হয়েছে।  ক্লিক করুন এখানে

Tags: কণ্ঠশিল্পী ইমরানকোনালচ্যানেল আই গানের রাজালিড বিনোদন
Previous Post

বাবা ছিলেন মাছ রাশির মানুষ

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলা ধারাভাষ্যের চমক

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলা ধারাভাষ্যের চমক

আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার 'শাহেনশাহ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT