চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারকের প্রতি অনাস্থা: এবার সময় নিলেন খালেদার আইনজীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 17, ডিসেম্বর 2018
in আদালত
A A
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট শুনানি বিচারপতি জে বি এম হাসানের একক হাইকোর্ট বেঞ্চে না করতে, লিখিত অনাস্থা দেওয়ার জন্য এবার সময় নিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।

সোমবার দুপুরে বিষয়টি শুনানির জন্য উঠলে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল লিখিত অনাস্থা জানানোর জন্য সময় চান।

তিনি আদালতকে বলেন, লিখিত অনাস্থার আবেদনটি আজ এফিডেভিট করতে পারিনি। কারণ এফিডেভিট কমিশনারদের আজ একটি সভা ছিল। তাই আমার লিখিত অনাস্থার বিষয়টি এফিডেভিট করে আগামীকাল সকালের মধ্যে দিব। এরপর আদালত রিটের বিষটি শুনানি আগামীকাল সকাল পর্যন্ত মুলতবি করেন।

এরআগে গত বৃহস্পতিবার হাইকোর্টের এই একক বেঞ্চে খালেদা জিয়ার তিনটি রিট শুনানির জন্য উঠলে এ বেঞ্চে বিষয়টি শুনানিতে অনাস্থার কথা মৌখিকভাবে জানান খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তখন আদালত অনাস্থার বিষয়টি লিখিতভাবে জানাতে বলেন। এসময় খালেদা জিয়ার আইনজীবী বলেন তারা সময়ের অভাবে অনাস্থার বিষয়টি লিখিতভাবে করে আনতে পারেননি। এরপর আদালত লিখিতভাবে অনাস্থা জানাতে বলে বিষয়টির উপর শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন।

ওইদিন আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার এক আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছিলেন, ‘যেহেতু এই রিটের বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এর আগে বিভক্ত আদেশ এসেছিল। তাই নিয়ম অনুযায়ী বিভক্ত আদেশ প্রদানকারী বিচারকের চেয়ে সিনিয়র বিচারকের বেঞ্চে এ রিট শুনানি হওয়ার কথা। কিন্তু বিভক্ত আদেশ দেয়া বেঞ্চের বিচারকের চেয়ে জুনিয়র বিচারকের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য এসেছে বলে আমরা এই একক বেঞ্চে রিট শুনানিতে অনাস্থা জানিয়েছি।’

এর আগে খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে করা এই তিনটি রিটের শুনানি হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে। তবে শুনানি শেষে আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির মতের সাথে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ভিন্ন মত পোষণ করলে রিটের বিষিয়ে বিভক্ত আদেশ আসে। দুই বিচারপতির এ বিভক্ত আদেশের ফলে নিয়ম অনুযায়ী এ রিটের বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। পরবর্তীতে প্রধান বিচারপতি খালেদা জিয়ার এ তিনটি রিট শুনানির জন্য বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চ তথা তৃতীয় বেঞ্চ গঠন করে দেন। সে ধারাবাহিকতায় খালেদা জিয়ার তিনটি রিট বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে শুনানির জন্য উঠে। তখনই খালেদা জিয়ার আইনজীবী এ বেঞ্চে বিষয়টি শুনানিতে তাদের অনাস্থার কথা মৌখিক ভাবে জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

এর আগে ৮ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার রিটার্নিং কর্মকর্তা কর্তৃক খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। চার এক সিদ্ধান্তের এ রায়ের ফলে নির্বাচন কমিশন কর্তৃক খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র বাতিল হয়।

খালেদা জিয়ার এই তিনটি মনোনয়নপত্র এর আগে বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়ে বলে উল্লেখ করা হয়।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Tags: খালেদা জিয়ার আইনজীবীলিড নিউজহাইকোর্ট বেঞ্চ
Previous Post

বাংলাদেশে নির্বাচনোত্তর ভয়ের সংস্কৃতি ও সংখ্যালঘু নির্যাতন

Next Post

কোহলিদের ঘুম ভাঙবে পরাজয়ের শঙ্কা নিয়ে

Next Post

কোহলিদের ঘুম ভাঙবে পরাজয়ের শঙ্কা নিয়ে

মরে গেলেও নির্বাচন বর্জন করবো না: ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT