চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়লেন শুধু সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 17, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে ৪৩ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেললেন সাকিব আল হাসান। অধিনায়কের একার লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১২৯ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুর তিন ব্যাটসম্যানই আউট হন একই লেন্থের বলে। ক্যারিবীয় পেসারদের ছোড়া বাউন্সারে পুল করতে গিয়ে একে একে উইকেট বিলিয়ে আসেন তামিম ইকবাল (৫), লিটন দাস (৬), সৌম্য সরকার (৫)।

শুরুর ব্যাটিং দেখে ধন্দে পড়ার মতো অবস্থা, টি-টেন হচ্ছে না তো! ঠাণ্ডা আবহাওয়ায় দর্শকরা গ্যালারিতে জমে বসার আগে শেষ হয়ে যায় টাইগার টপঅর্ডার।

খানিকপরই মুশফিকুর রহিম (৫) রোভম্যান পাওয়েলের সরাসরি থ্রো-তে হন রানআউট। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। দলের রান তখন ৪৮।

ফিফটি হওয়ার আগেই চার উইকেট হারানোয় পরিস্থিতির দাবী আসে জুটি গড়ার। সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্চম উইকেট জুটিতে আসে ২৫ রান। শুরু থেকেই দারুণ বোলিং করে যাওয়া শেলডন কটরেলের তৃতীয় শিকার হন মাহমুদউল্লাহ। করেন ১২ রান।

আরিফুল হকের সঙ্গে আরেকটি জুটি হয় সাকিবের। দলের রান তিনঅঙ্ক পার করে আরিফুল (১৭) ফিরলে ভাঙে ৩০ রানের জুটি। বাংলাদেশের ইনিংসে যেটি সবচেয়ে বড় জুটি।

অন্যদের আসা-যাওয়া দেখলেও সাকিব লড়ে যান নিজস্ব ঢংয়ে। ম্যাচের ১৬তম ওভারের শেষ বলে ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার অ্যালেন ফাবিয়ানকে মিডউইকেট দিয়ে বিশাল ছক্কায় পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। খেলেন ৪০ বল।

বাংলাদেশের ইনিংসে ওটিই প্রথম ছক্কা। সাকিব আউট হওয়ার আগে মারেন আরেকটি। টাইগার ইনিংসে আর কেউ পারেননি ছক্কা হাঁকাতে। এ বাঁহাতির ৮ চার ও দুই ছক্কার ইনিংস থামে ১৮তম ওভারে।

মেহেদী হাসান মিরাজ ৮ ও মোস্তাফিজুর রহমান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলে এক ওভার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।

কটরেল চারটি ও কিমো পল নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ওশানে টমাস, ফাবিয়ান ও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

Tags: লিড স্পোর্টসসাকিব
Previous Post

সিলেটে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

Next Post

নির্বাচনী ইশতেহারে কৃষির জন্য যা চাই

Next Post

নির্বাচনী ইশতেহারে কৃষির জন্য যা চাই

মানিকগঞ্জ-বিএনপি-রিতা

নির্বাচন করতে পারবেন না বিএনপির আফরোজা খান রিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT