চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনফারেন্সে ১০ জেলার নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
শেখ হাসিনা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ব্যক্তিগত বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি জেলায় আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন নির্বাচনী জনসভা ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ, নড়াইল ও বান্দরবান কথা বলবেন। ১৯ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভা এবং ২০ ডিসেম্বর সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি ঢাকাসহ রংপুর এবং সিলেটে জনসভায় উপস্থিত থাকবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ডিসেম্বর সিলেট হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ ও হযরত গাজী বোরহান উদ্দিন (র.) এর মাজার জিয়ারত। এরপর দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন তিনি।

২৩ ডিসেম্বর সকালে রংপুর যাবেন এবং সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। এরপর দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন তিনি।

এরপরে ২৪ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণাশেখ হাসিনা
Previous Post

ছাত্রলীগকে ঢাবি সাংবাদিক সমিতির ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Next Post

মাশরাফীর নির্বাচনী প্রচার-প্রচারণা সমন্বয় করবেন সৌমেন বসু

Next Post

মাশরাফীর নির্বাচনী প্রচার-প্রচারণা সমন্বয় করবেন সৌমেন বসু

মেসির হ্যাটট্রিক, মেসিময় জয় বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT