চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়রে আমার ছেলেবেলা

মাহবুব রেজা by মাহবুব রেজা
5:41 অপরাহ্ন 13, ডিসেম্বর 2018
in মতামত
A A
A silent lane, Uttar Moushindi, 2012.

A silent lane, Uttar Moushindi, 2012.

আমার শৈশবের অনেকটা সময় কেটেছে পুরান ঢাকার নারিন্দার বসু বাজার লেনে। আমরা আজিজ সাহেবের সাহেবি কায়দার দোতলা বাড়ির নিচ তলায় থাকতাম। বাবা ছিলেন ঢাকা কোর্টের উকিল। রাশভারী স্বভাবের ভীষণ। অসম্ভব ঘাড় ত্যাড়া টাইপের মানুষ বলতে যা বোঝায় আমার উকিল বাবা ছিলেন তার যথার্থ প্রতিচ্ছবি। ২৪ নম্বর বসুবাজার লেনের মালিক কাগজে কলমে আজিজ সাহেব হলে কী হবে, এলাকার মানুষজন এই বাড়িকে চিনতেন উকিল সাহেবের বাড়ি বলে।

আমাদের সদর ঘরটা ছিল রাস্তা লাগোয়া। সেই ঘরের দরজার সামনে এক চিলতে বারান্দার মতো একটু জায়গা। তার পরেই চলে গেছে বসুবাজার লেনের রাস্তা। বাঁ দিকে গেলে দয়াগঞ্জের লাল মাটির খোলা প্রান্তর। ডান দিকে কিছুদূর গিয়ে বাঁ দিকে কান্নি খেয়ে রাস্তাটার এক মাথা চলে গেছে শরত গুপ্ত রোড হয়ে বেগম গঞ্জের দিকে আর অন্য দিকের রাস্তা পাঁক খেয়ে চলে গেছে মনির হোসেন লেনের দিকে। মনির হোসেন লেনের ওপারে ঋষি পাড়া।

যেসব বিকেলে আমরা মহল্লার পোলাপাইন ধূপ খোলা মাঠে বল খেলার জায়গা পেতাম না সেদিন বিকেলে আমাদের বাড়ির সামনের খোলা রাস্তাটাকেই দিব্যি ধুপ খোলার মাঠ বানিয়ে দেদারসে বল খেলতাম। আমাদের খেলার মধ্যেই বাবার বন্ধু পাশের বাড়ির তোহা খান আসতেন আমাদের বারান্দায়। দু’বন্ধু মিলে সন্ধ্যার আগ পর্যন্ত আড্ডা মারতেন। মাঝে মাঝে আমাদের খেলা দেখে আমার বাবা হেসে উঠতেন। বাবার সঙ্গে তোহা খানও হাসিতে যোগ দিতেন। তখন বুঝতাম না কেন আমার বাবা, বাবার বন্ধু তোহা খান হাসতেন। এখনও কি তা বুঝি!ছোটবেলার অনেক কিছু এখনও আমার কাছে রহস্যের মতো মনে হয়। মনে হয় আমার ছোটবেলার পুরোটাই যেন এক গোলকধাঁধা। ছেলেবেলার কত ঘটনা, কত স্মৃতি আমাকে মাঝে মধ্যে অদ্ভুত এক চক্করের মধ্যে ফেলে দেয়। আমার ছেলেবেলা আমাকে নিয়ে অহর্নিশ কানামাছি খেলে। আজকাল সেসব কানামাছি খেলা আমি সযতনে ধরবার চেষ্টা করছি। চেষ্টা করছি তার ছিটেফোঁটা আঁকবার।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ছেলেবেলা
Previous Post

দ্বিতীয় বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ

Next Post

ইলিয়াস আলীর স্ত্রীর প্রার্থিতা স্থগিত

Next Post
ফাইল ফটো

ইলিয়াস আলীর স্ত্রীর প্রার্থিতা স্থগিত

ফেসবুক নিয়ে সতর্ক কুসুম শিকদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT