চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 13, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘তুই শুধু আমার’ মুক্তি পাচ্ছে আগামীকাল (শুক্রবার)। ওপার বাংলার জয়দীপ মুখার্জীর সঙ্গে বাংলাদেশের নির্মাতা অনন্য মামুনও এ ছবির পরিচালক ছিলেন।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা অনন্য মামুন বাংলাদেশে ছবিটি মুক্তির খবর নিশ্চিত করেছেন।

অনন্য মামুন জানান, চলতি সপ্তাহে ‘তুই শুধু আমার’ সেন্সর পেয়েছে। মুক্তিতে কোনো বাধা নেই। তিনি বলেন, গত অক্টোবর মাসে কলকাতার মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’। সেখানকার টেলিভিশন চ্যানেল কালার্স বাংলার সঙ্গে চুক্তি রয়েছে। মুক্তির তিন মাসের মধ্যে টেলিভিশন প্রিমিয়ার হবে। বাংলাদেশে ওই টিভি চ্যানেল দর্শকরা দেখেন।

”সেখানে প্রিমিয়ার হলে দর্শক ছবিটি নাও দেখতে পারেন। সেজন্য আগেই মুক্তি দিতে হচ্ছে। সামনে জাতীয় নির্বাচন। এরপর কখন কী হয় বলা যায় না। সেজন্য আগামীকাল (শুক্রবার) মুক্তি দিচ্ছি। বড় বাজেট, তারকাবহুল ছবি হিসেবে দর্শক ‘তুই শুধু আমার’ ভাবে গ্রহণ করবে।”

 

মুক্তির সময় বাংলাদেশে এ ছবি পরিবেশনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ঢাকার মধুমিতা, সনি, বিজিবি, সৈনিক ক্লাব, গীতসহ দেশের ১৭ সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ‘তুই শুধু আমার’।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, হল সংখ্যা আজকের মধ্যে হয়তো দু-চারটে বাড়তে পারে। হল সংখ্যা তুলনামূলক কম হলেও সমস্যা নেই। মুক্তির পর বাড়বে।

এর আগে বাংলাদেশে ‘তুই শুধু আমার’ ঈদে মুক্তির মিছিলে নাম এলেও শেষ পর্যন্ত সেন্সর প্রিভিউ কমিটির আপত্তিতে আটকে গিয়েছিল। সব বাধা কাটিয়ে শুক্রবার (১৪ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে কলকাতার দুই নায়ক সোহম ও ওম, বাংলাদেশের মাহিয়া মাহি, আমান রেজা অভিনীত ছবিটি।

২০১৭ সালের ৩ জুনে লন্ডনে ‘তুই শুধু আমার’ ছবির শুটিং শুরু হয়। এরপর বাকি অংশের কাজ হয় কলকাতায়। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা প্রমুখ।

Tags: অনন্য মামুনএসকে মুভিজওম সাহানীমাহিয়া মাহিযৌথ প্রযোজনালিড বিনোদনসোহম
Previous Post

ওয়ার্কার্স পার্টির ইশতেহার ঘোষণা

Next Post

ভারতীয় দলে জোড়া আঘাত

Next Post

ভারতীয় দলে জোড়া আঘাত

খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

খালেদার রিট: বিচারকের প্রতি অনাস্থা খালেদার আইনজীবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT