চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘাত সহিংসতায় ম্লান প্রচার উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 11, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

প্রতীক বরাদ্দের পর উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হলেও দেশের বেশ কিছু জায়গায় সংঘাত সহিংসতায় ম্লান হয়েছে সেই প্রচার উৎসব।

দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে প্রার্থীদের ওপর, আবার কয়েক জায়গায় নিহতের ঘটনাও ঘটেছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগও উঠেছে।

নোয়াখালিতে যুবলীগ কর্মী নিহত
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নুরু পাটোয়ারি হাটে বিএনপির সমর্থকদের হামলায় ও গুলিতে ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: হানিফ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো: হানিফ এওজবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মফিজ উল্যাহর ছেলে।

এ বিষয়ে সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, পাকিস্তানি কায়দায় নারকীয়ভাবে আমার ওয়ার্ড যুবলীগকর্মী হানিফকে হত্যা করা হয়। প্রথমে তাকে ইট দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে বিএনপির সন্ত্রাসীরা পরে তাকে গুলি করে হত্যা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নুরু পাটোয়ারির হাট এলাকায় বিএনপির একটি খণ্ড মিছিল থেকে হামলা চালানো হয়। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ফখরুলের গাড়ি বহরে হামলার অভিযোগ
নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে বেগুনবাড়ী-খোচাবাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় গাড়িবহরে থাকা মির্জা ফখরুলের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বেশ কয়েকজন হামলাকারী।চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন: হামলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিনী গাড়িতেই ছিলেন। তারা দুজনে অক্ষত থাকলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পরই লন্ডন থেকে তারেক রহমান মহাসচিবের খোঁজ নিয়েছেন।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন বহরে থাকা ঠাকুরগাঁও ছাত্রদলের নেতা সোহেল রানা।

ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী নিহত
ফরিদপুর সদর উপজেলায় নির্বাচনী আলাপচারিতার একপর্যায়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির পর হৃদক্রিয়া বন্ধ হয়ে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

জানা গেছে, ওই দুই ব্যক্তি নির্বাচন নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন। এসময় সদর উপজেলার গোলডাঙির চরের ইউসুফের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: একাদশ জাতীয় নির্বাচনপ্রচারণাসংঘাতসহিংসতা
Previous Post

হুট করেই একদিন ‘বিদায়’ বলবেন মাশরাফী

Next Post

নকআউটে বার্সা-টটেনহ্যাম, ইন্টারের বিদায়

Next Post

নকআউটে বার্সা-টটেনহ্যাম, ইন্টারের বিদায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নির্বাচনী প্রচারণা-আওয়ামী লীগ

নির্বাচনী প্রচারণা শুরুর জন্য টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT