চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের সুরক্ষা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে পুলিশ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:33 অপরাহ্ন 11, ডিসেম্বর 2018
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে মানবাধিকার সুরক্ষায় পুলিশ সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তারা বলেছেন, রোহিঙ্গাদের মানবাধিকারের সুরক্ষা করে কক্সবাজারের পুলিশ ও সাংবাদিকরা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।
কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশাপাশি ইয়াবা আর রোহিঙ্গার জন্য জন্য নতুন করে পরিচিতি লাভ করেছে। সবার দৃষ্টি তাই এখন কক্সবাজারের দিকে। সে কারণে এখানে বিশেষভাবে মানবধিকারের সুরক্ষা করতে হবে।
ইউএনডিপি’র কমিউনিটি রিকভারি এন্ড রেসিলেন্স প্রকল্পের সহযোগীতায় কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, মানবাধিকারের সুরক্ষায় পুলিশ সাংবাদিক এক সাথে কাজ করবে কক্সবাজারে।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দেয়ার পাশপাশি পুলিশ তাদের মানবাধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, মানবাধিকারের সুরক্ষার জন্য সব সময় কাজ করে যাচ্ছে সাংবাদিকরা।
ইউএনডিপি’র কমিউনিটি রিকভারি এন্ড রেসিলেন্স এর প্রকল্প পরিচালক মাসুদ করিম বলেন, কক্সবাজারে মানবাধিকারের সুরক্ষায় পুলিশ সাংবাদিকরা কাজ করছে। তবে এ কাজের পরিধি আরো বাড়াতে হবে।
সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম আদিব, সহকারী পুলিশ সুপার বাবুল বনিক, প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিবেদক সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, ইত্তেফাকের জুনাইদ আহেমদ, যুগান্তরের শফি উল্লাহ শফি, মানবকন্ঠের ফরহাদ ইকবাল, নিউজ ২৪ এর ইসমত আরা ইসু।
সভায় বক্তারা আরও বলেন, রোহিঙ্গাদের মানবাধিকারের সুরক্ষা করে পুলিশ ও সাংবাদিকরা বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে।
Tags: মানবাধিকার সুরক্ষালিড নিউজ
Previous Post

তামিম-মুশফিকে দুর্দান্ত শুরু

Next Post

নায়িকায় মুগ্ধ আফফান মিতুল!

Next Post

নায়িকায় মুগ্ধ আফফান মিতুল!

ক্যানসারের গুঞ্জন, মুখ খুললেন শহীদ কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT