চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালকমের আবেদনে চীনে আইফোন বিক্রি নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 11, ডিসেম্বর 2018
in অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
চীনে আইফোন বিক্রি নিষিদ্ধ-কোয়ালকম

চীনে টেক জায়ান্ট আইফোনের বেশিরভাগ মডেল আমদানি ও বিক্রির ওপর প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা জারি করে রায় দিয়েছেন দেশটির একটি আদালত।

আইফোনের বিরুদ্ধে আরেক টেক জায়ান্ট কোয়ালকমের মামলার রায়ে এ সিদ্ধান্ত এলো।

চলমান চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রেরই এক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠানের চীনের বাজারে মামলার ঘটনায় হতবাক অনেকে। মামলার রায়ে বিস্মিত আরও বেশি।

আইফোনের সর্বশেষ মডেল আইফোন টেনএস, আইফোন টেনএস প্লাস এবং আইফোন টেন আর এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। কেননা কোয়ালকমের মামলা দায়েরের সময় পর্যন্ত এই মডেলগুলো বাজারে আসেনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ সেবা দানকারী প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের অ্যানালিস্ট ড্যানিয়েল আইভস সিএনএন’কে জানিয়েছেন, নিষিদ্ধ হওয়া মডেলগুলো বর্তমানে চীনে মোট বিক্রি হওয়া আইফোনের ১০ থেকে ১৫ শতাংশ।

আমেরিকান মাইক্রোচিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোয়ালকমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে অ্যাপলের বিরুদ্ধে দু’টি নিষেধাজ্ঞা জারি করেছেন।

কোয়ালকমের দাবি, অ্যাপল আইফোন সিক্সএস, আইফোন সিক্সএস প্লাস, আইফোন সেভেন, আইফোন সেভেন প্লাস, আইফোন এইট, আইফোন এইট প্লাস এবং আইফোন টেনে কোয়ালকমের নামে থাকা দু’টো পেটেন্ট লঙ্ঘন করেছে। ওই পেটেন্ট দু’টিতে বর্ণিত প্রযুক্তির মাধ্যমে: ১. একটি ছবির ওপর আরেকটি ছবি বসিয়ে এডিট ও রিসাইজ করা যায়, ২. টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ম্যানেজ করা যায়।চীনে আইফোন বিক্রি নিষিদ্ধ-কোয়ালকম

নিষেধাজ্ঞাটি বাস্তবে কতটা সক্রিয় হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সিএনএন। আদালতের এই রায় জনসমক্ষে সোমবার ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই কার্যকর করা হয়েছে।

কিন্তু অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, আইফোনের সব মডেলই এখনো পাওয়া যাচ্ছে চীনের বাজারে।

এ ব্যাপারে কোয়ালকমের জেনারেল কাউন্সেল ডন রোজেনবার্গ বিবৃতিতে বলেছেন, যদি অ্যাপল আদালতের আদেশ না মানে, তবে তাদেরকে নির্দেশ মানতে বাধ্য করার জন্য তার প্রতিষ্ঠান চীনের প্রয়োগকারী ট্রাইব্যুনালের সহায়তা নেবে।

অন্যদিকে অ্যাপলের অভিযোগ, নোংরা খেলা খেলছে কোয়ালকম। তারা এমন একটি পেটেন্টের দোহাই দিচ্ছে যা ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে বাতিল হয়ে গেছে, আর আরেকটি কোয়ালকম কোনোদিন ব্যবহারই করেনি। এ ব্যাপারে তারাও আইনি জবাব দেবে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

Tags: অ্যাপলঅ্যাপল আইফোনআইফোনকোয়ালকমচীন-যুক্তরাষ্ট্রবাণিজ্য যুদ্ধলিড নিউজ
Previous Post

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন নিক-প্রিয়াঙ্কা?

Next Post

নাটোরে ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

Next Post

নাটোরে ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

বন্ধ হয়ে গেল জামালপুরের একমাত্র সিনেমা হল 'মনোয়ার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT