চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের মাংস রপ্তানি বিতর্কে চীন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 20, মে 2016
in আন্তর্জাতিক
A A

মানুষের মাংস রপ্তানি নিয়ে গুরুতর বিতর্কে জড়িয়েছে চীন। সম্প্রতি আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে প্রচার চালানো হচ্ছে যে, চীন থেকে ম্যারিনেট করে ক্যানে ভরে মানুষের মাংস পাঠানো হচ্ছে।

যদিও এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করেছেন জাম্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। ইয়াং ইউমিং পাল্টা দাবি করেন, এটা সম্পূর্ণভাবে চীনের বদনাম করার চেষ্টা। যা আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য।

বিশ্ববাজারে চীনের ভাবমূর্তি নষ্ট করার জন্যেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তার। চীনা রাষ্ট্রদূতের বিবৃতি রাষ্ট্রীয় গণমাধ্যমসহ সব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে।

এই গুজব ছড়ানোর জন্য জাম্বিয়ার একটি ট্যাবলয়েডকে দায়ী করছে চীনের গণমাধ্যম। তারা বলছে, ‘উদ্দেশ্যজনকভাবে কিছু ব্যক্তি জাম্বিয়া এবং চীন মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব ধ্বংস করার চেষ্টা করছে।

ব্লকসাইট ও ফেসবুকের তথ্য নিয়ে স্নাপোজ নামের ওই ট্যাবলয়েড এই গুজব ছড়িয়েছে বলেও দাবি চীনা গণমাধ্যমের।

বর্তমান অবস্থায় সারা আফ্রিকা উপমহাদেশ জুড়ে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে চীনে মানুষের মৃতদেহগুলো ম্যারিনেট করে রাখা হচ্ছে। তারপর তা ক্যানের মধ্যে করে আফ্রিকার বিভিন্ন সুপারমার্কেটে বেচে দিচ্ছে চীন।

চীনে মাংসের কারখানায় কাজ করে, তাদের দাবি, চীনে এই মুহূর্তে মৃতদেহ সৎকারের জায়গা খুব কমে গেছে। এছাড়াও, চীন বিশ্বের আরও উন্নত ও গুরুত্বপূর্ণ দেশে অন্য মাংস রপ্তানি করার জন্যে সেগুলো সংগ্রহ করে রাখছে এবং অর্থনৈতিকভাবে কম উন্নত আফ্রিকা উপমহাদেশে মানুষের মাংস ম্যারিনেট করে পাঠিয়ে দিচ্ছে চীন।

তবে সোশাল মিডিয়ায় এ সংক্রান্ত ছবি ছড়িয়ে যাওয়ার পরই বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়, এই খবরটি সম্পূর্ণ অসত্য। তাদের দাবি, এ সংক্রান্ত যে ছবি বাজারে ঘুরছে, তা ২০১২ সালে একটি ভিডিও গেমসে ব্যবহৃত, সাম্প্রতিক কোনো বাজারের নয়।

খবর ব্যাপক হারে ছড়িয়ে যাওয়ার পর চীনা গণমাধ্যম জানায়, এই ঘটনা দুই দেশের সম্পর্কের স্নায়ুতে আঘাত করেছে। এই ঘটনা তদন্তের জন্য জাম্বিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াং।

চীনের পক্ষ থেকে জাম্বিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মুলেনাগার কাছে ক্ষমা চাওয়া বিষয়টিও জানা হয়।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ক্রিস্টোফার মুলেনাগা এক বিবৃতিতে জানানিয়েছেন, ‘জাম্বিয়া এবং চীনের মধ্যে যে উষ্ণ সম্পর্ক জাম্বিয়া সে কথা চিন্তা করে এই বিষয়ে আমরা দুঃখপ্রকাশ করছি। আমরা নিশ্চিত যে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে তদন্তের ভার নিতে হবে এবং একটি ব্যাপকভিত্তিক বিবৃতি দিতে হবে।’

চীনের সাথে জাম্বিয়ার গভীর অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। বেইজিং সেদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে অর্থায়ন এবং জাম্বিয়ার প্রাকৃতিক সম্পদ আহরণে সহায়তা করে তাদের অর্থনীতি টিকিয়ে রাখার সঙ্গে সঙ্গে এগিয়ে নিচ্ছে।

Tags: চীন
Previous Post

‘রোয়ানু’র কারণে বরিশালে ছোট লঞ্চ চলাচল বন্ধ

Next Post

পবিত্র শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

Next Post

পবিত্র শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

বাবা (পর্ব আঠারো)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT